হিটম্যান ও গব্বরের ব্যাটিংয়ের প্রশংসায় সচিন-কোহলি

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয়৷ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে হাসতে হাসতে ‘পাক বধ’ ভারতের৷ সেই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া৷ ‘মেন ইন ব্লু’র দুই ওপেনারের ব্যাটে ৯ উইকেট জয় টিম ইন্ডিয়ার৷ উইকেটের বিচারে এটি পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ভারতের৷

টিম ইন্ডিয়ার জয়ে হিটম্যান ও গব্বরের সেঞ্চুরির প্রশংসা শোনা গেল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের গলায়৷ উচ্ছ্বসিত বিরাট কোহলিও৷ নিজে না-খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দলের এই জয়ে আপ্লুত ক্যাপ্টেন কোহলি৷ টুইটার সতীর্থদের অভিনন্দন জানালেন বিরাট৷ আর রোহিত ও ধাওয়ানের ভূয়সি প্রশংসা সচিনের গলায়৷

মাত্র তিন দিনের ব্যবধানে মরু শহর সাক্ষী থাকল ভারতের হাতে দু-দু’বার পাক বধের৷ বুধবার গ্রুপে আট উইকেটে জয়ের পর রবিবার সুপার ফোরে ৯ উইকেট জয়৷ ২৩৮ রান তাড়া করে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারত৷

দুই ওপেনারই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন প্রায়৷ শুধু ব্যক্তিগত শতরানের সামনে দাঁড়িয়ে থাকা রোহিতকে বাঁচাতে গিয়েই রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় ধাওয়ানকে৷ ফিরে যাওয়ার আগে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস খেলেন গব্বর৷ টুর্নমেন্টে এটি শিখরের দ্বিতীয় সেঞ্চুরি৷ ওয়ান ডে কেরিয়ারের ১৫তম৷ ধাওয়ান যখন ক্রিজ ছাড়েন, ভারত তখন ৩৩.৩ ওভারে ২১০ রান তুলে ফেলেছে স্কোর বোর্ডে৷ সুতরাং ভারতের জয় তখন কেবল সময়ের অপেক্ষা৷

ধাওয়ানের পথেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিতও৷ ওয়ান ডে কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরি করার পথে রোহিত টপকে যান একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোনও৷ শেষ পর্যন্ত ১১১ রান করে অপরাজিত থাকেন ভারতের স্টপ-গ্যাপ অধিনায়ক৷

পাক ইনিংসের শুরুটা ভালো না-হলেও মিডল-অর্ডারে দায়িত্বশীল ইনিংস খেলেন অভিজ্ঞ মালিক৷ ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার স্বামী শোয়েব এই ম্যাচে পাক ইনিংসের মেরুদণ্ড গড়ার কাজ করেন৷

The post হিটম্যান ও গব্বরের ব্যাটিংয়ের প্রশংসায় সচিন-কোহলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zqJ5j5
via IFTTT

Comments