ভিন রাজ্য কাজে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বহরমপুর: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এরাজ্যের শ্রমিকের৷ মৃতের নাম মৃণাল অধিকারী (৪৯)৷ তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার রুপপুরে৷

মৃত মৃণাল অধিকারী’র পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত পনেরো বছর ধরে তেলেঙ্গানা নাগাকানুর জেলার পেডাকোট অঞ্চলে একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন৷ রবিবার বিকেলে কারখানায় কর্মরত অবস্থায় একটি ডাম্পার মৃণালকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷

পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মৃণাল অধিকারী৷ তার মৃত্যুর খবর বাড়িতে এসে পোঁছয় রবিবার সন্ধায়৷ পরিবার জুড়ে শোকের ছায়া৷

The post ভিন রাজ্য কাজে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QSuHXF
via IFTTT

Comments