রাজেশ-তাপসের পরিবারকে সমবেদনা জানাতে ইসলামপুরে মন্দাক্রান্তা
স্টাফ রিপোর্টার, কলকাতা: এর আগেও তিনি ছুটে গিয়েছেন বিভিন্ন জায়গায়। ভিকটিম মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। তিনি, কবি মন্দাক্রান্তা সেন। মৃত রাজেশ-তাপসের পরিবারকে সমবেদনা জানাতে এবার তিনি ইসলামপুরে।
বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে পুলিশের গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। তাঁর প্রতিবাদী কলম গর্জে উঠেছে–
ইসলামপুর সেপ্টেম্বর ২০১৮
মরছে রাজেশ মরছে তাপস
পুলিশ এখন দিদির পাপোস
রক্ত ঝরে তরুণ তাজা
বিসর্জনের বাজনা বাজা
শাসক তুমি কেমন পাষাণ
কোন তিথিতে তোমার ভাসান?
নিজের ভাষার জন্যে হায়
ছাত্ররা কি নিঃসহায়!
মরল তাপস মরল রাজেশ
বুলেট বুকে মরছে স্বদেশ
আর কতদিন পারবে দিদি
জ্বলছে তো আজ আমার হৃদি
সেই আগুনে জ্বল সবাই
রাজেশ তাপস আমার ভাই
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে ৭ জনের একটি দল রবিবার কলকাতা থেকে রওনা দেয় ইসলামপুরের উদ্দেশ্যে। সেই দলে রয়েছেন কবি মন্দাক্রান্তা সেন। kolkata24x7.com-কে তিনি বলেন, “ঘরে বসে থাকতে পারিনি। তাই ইসলামপরে এসেছি। মহকুমা শাসকের সঙ্গে কথা বলব। আহতদের বাড়িতে গিয়েছিলাম এবং রাজেশ-তাপসের বাড়িতে যাব।”
The post রাজেশ-তাপসের পরিবারকে সমবেদনা জানাতে ইসলামপুরে মন্দাক্রান্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QTiWQH
via IFTTT
Comments
Post a Comment