নেট ব্যাংকিং করেন? তাহলে অবশ্যই পড়ুন

ভারতে বেড়েছে ডিজিটাল ট্রানজ্যাকশনের ট্রেন্ড৷ জুলাই মাসেই পেরিয়েছে ১ বিলিয়ন মার্ক৷ শুধু তাই নয়, চলতি বছরের আগস্টে ৩০০ মিলিয়নের বেশি ট্রানজ্যাকশন করে রেকর্ড করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)৷ সম্প্রতি, ইকোনমিক অ্যাফেয়ারস সেক্রেটারি সুভাষচন্দ্র গার্গ জানান, ডিজিটাল পেমেন্টের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ১০০ মিলিয়ন ভারতীয়৷ তবে, এই দ্রুতগতিতে বেড়ে চলা ট্রেন্ডের খারাপ দিকও রয়েছে৷ যা বহু মানুষকেই সর্বশান্ত করেছে৷

আরও পড়ুন: বিশ্বমানের গোলে লিভারপুলকে ছিটকে দিলেন হ্যাজার্ড

আরবিআই রির্পোটের তথ্য অনুসারে, ভারতে ২০০৮-১৭ সালের মধ্যে প্রতারণার জন্য ১,৫০,০০০ টি কেশ নথিভুক্ত করা হয়েছে৷ গত কয়েক বছরে মারণ রোগের মতই বেড়েছে সাইবার প্রতারণার সংখ্যা৷ CYBERNETIV ফাউন্ডার জানাচ্ছেন, ‘পৃথিবীর মধ্যে সাইবার অপরাধের দিক থেকে ভারত রয়েছে তৃতীয় স্থানে৷ প্রতারকরা মূলত ফাইন্যানসিয়াল সার্ভিসেস সেক্টরকেই টার্গেট (৫৮) করেছে৷’ আরও এক পরামর্শদাতা জানিয়েছেন, গ্রাহক কতখানি সচেতন সেই বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ৷

ইনফোসেক ভেনচারসের ডিরেক্টর অঙ্কুশ জোহর জানান, ‘প্রতারকরা মূলত মোবাইল ওয়ালেট এবং ই-ব্যাংকিংয়ের সুবিধাযুক্ত গ্রাহকদেরকেই নজরে রাখছে৷ নতুন প্রযুক্তিকে হাতিয়ার করে খুব সহজেই জমানো পুঁজি হাতিয়ে নিচ্ছেন প্রতারকরা৷ তার কারণ অবশ্য বহু মানুষই এধরণের সুবিধা ব্যবহার করে থাকেন৷ কিন্তু, ব্যাপারটি নিয়ে মোটেও সচেতন নন৷’ কিন্তু, কীভাবে নিজেকে এই ধরণের প্রতারণার হাত থেকে রক্ষা করবেন?

ওটিপি, পাসওয়ার্ড ইত্যাদি নিয়ে সর্তক থাকুন৷ ভুলেও এই ধরণের তথ্য অপরিচিত ব্যাক্তির সঙ্গে শেয়ার করবেন না৷ অবশ্যই কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন৷ কখনই থার্ড পার্টি অ্যাপস, সফ্টওয়ার ইত্যাদি ডিভাইসে ইনস্টল করবেন না৷ এতে তথ্য চুরির সম্ভবনা থাকে৷ পাসওয়ার্ড টাইপ করার সময় ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করুন৷ বিশস্ত জায়গা থেকেই নিজের নেট ব্যাংকিং অ্যাকসেস করান৷ অনেক সময়ই অজানা মেল আইডির মেলে ফাইন্যানসিয়াল ডিটেলস জানতে চাওয়া হয়৷ সেগুলি সম্পর্কে সচেতন থাকুন৷ অসুরক্ষিত ওয়াই-ফাই ব্যবহার করে নেট ব্যাংকিং অ্যাকসেস করবেন না৷ ব্যবহৃত ডিভাইসটিকে সুরক্ষিত করতে অবশ্যই অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন৷

আরও পড়ুন: রাধাকৃষ্ণকে আর অপরাধী থাকতে হল না: রঞ্জন বন্দ্যোপাধ্যায়

The post নেট ব্যাংকিং করেন? তাহলে অবশ্যই পড়ুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NI4k8N
via IFTTT

Comments