পুজোয় তাক লাগাতে রামেশ্বরম মন্দির মুর্শিদাবাদে

স্টাফ রিপোর্টার, বহরমপুর: দুর্গাপুজো এখন সাবেকিয়ানার চেয়ে থিমেই বেশি জনপ্রিয়৷ আর এই থিমেই কেল্লাফতে করে মুর্শিদাবাদের আয়ীসবাগ সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা৷ তাই প্রতি বছরের মতো এই বছরও অনবদ্য থিমে তাক লাগাতে চায় তারা৷

বিগত বেস কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে নতুন নতুন ভাবনা নিয়ে দুর্গাপুজো করে আসছে মুর্শিদাবাদের এই কমিটির সদস্যরা৷ জেলার বিখ্যাত পুজোর মধ্যে আয়ীসবাগ সার্বজনীন দুর্গাপুজো একেবারে আলাদা৷ এই বছর মুর্শিদাবাদের আয়ীসবাগ সার্বজনীন দুর্গা পুজো ৬০ তম বর্ষে পদার্পণ করছে। এবারে তাদের মণ্ডল সজ্জায় থাকছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির।

আরও পড়ুন: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ! হিমাচল প্রদেশে নিখোঁজ ৩৫ আইআইটি পড়ুয়া!

বিগত কয়েক বছর ধরে এই পুজো কমিটি জেলাবাসীর কাছে দেশের বিভিন্ন মন্দিরগুলো তুলে ধরছে৷ এবারও তার ব্যতিক্রম নয়। এই প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য বলেন, ‘‘জেলার অধিকাংশ মানুষের পক্ষেই দেশের সমস্ত মন্দির ঘুরে দেখা সম্ভব নয়৷ বর্তমানে পায়ের সমস্যা ঘরে ঘরে৷ তাছাড়া বৃদ্ধ-বৃদ্ধাদের পক্ষেও দেশ ঘুরে তীর্থ করা সম্ভব হয় না৷ সামান্য দুর্গাপুজোয় যদি তারা এই তীর্থ বাড়ির সামনে পেয়ে যান তাহলে তাদের আগ্রহও অনেক বাড়বে৷ সকলকে এই মন্দির দর্শন করানোর জন্যই এই উদ্যোগ৷ পুজো কমিটির আশা এবারও জেলাবাসীর কাছে ভালো লাগবে তাদের এই থিম।’’ ইতিমধ্যেই এই মণ্ডপ প্রায় শেষের দিকে। তবে শেষ লগ্নে চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ। চেষ্টা একটাই জেলাবাসীকে মুগ্ধ করা৷

The post পুজোয় তাক লাগাতে রামেশ্বরম মন্দির মুর্শিদাবাদে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NBtmXl
via IFTTT

Comments