চক্ষু চড়কগাছ! ১২৬ কেজির মোদক গণপতি বাপ্পাকে
মুম্বই: দেশজুড়ে গণেশবন্দনায় মেতে উঠেছে ভক্তেরা৷ মহারাষ্ট্রে সেই আড়ম্বর সবাইকেই বোধ হয় পিছনে ফেলে দেয়৷ ১০ দিন ধরে গণপতি বাপ্পা মোরিয়ার আরাধনা চলতে থাকে৷ পুনেতে দগাদুশেঠ হলওয়াই গণপতি টেম্পলে গণেশ চতুর্থী উপলক্ষ্যে উপচে পড়ছে ভিড়৷
এই মন্দিরে গণেশদর্শন ছাড়া এই উৎসব-আরাধনা অসম্পূর্ণ থেকে যায় বলে অনেকের বিশ্বাস৷ তবে এবার এই মন্দিরের আকর্ষণ আরও অনেকটাই বেড়ে গিয়েছে৷ সৌজন্যে- ১২৬ কেজির মোদক৷

গণপতির যে মোদক সবথেকে পছন্দের তা নতুন করে জানানোর কিছুই নেই৷ কিন্তু এই ভালো লাগাকে আকর্ষণ জায়গায় নিয়ে গিয়েছে পুনের এই মন্দির৷ ১২৬ কোজির মোদক দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের৷ এই মোদকে মেওয়া, রাংতা ব্যবহার করা হয়েছে৷
আকৃতিতে যেমন এটি বড় তেমনই অত্যন্ত যত্ন নিয়ে একে তৈরি করা হয়েছে, এর স্বাদও তেমনই৷ সোনা দিয়ে তৈরি পুনের এই মন্দির ১২৫ বছরের পুরনো৷ বৃহস্পতিবার গণেস চতুর্থী শুরু হয়৷ মুম্বই, পুনে, নাসিক এবং নাগপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধুমধাম করে গণেশবন্দনা চলছে৷
The post চক্ষু চড়কগাছ! ১২৬ কেজির মোদক গণপতি বাপ্পাকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MuNt3T
via IFTTT
Comments
Post a Comment