‘মদ্যপ’ অভিনেতার গাড়ির ধাক্কায় জখম ২

মুম্বই: ফের একবার ড্রাঙ্ক ড্রাইভিংয়ের শিরোনামে বলিউড। এবার নিশানায় বর্ষিয়ান অভিনেতা দপিল থালির। গত বরিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে, তিনি একটি অটোরিস্কাকে ধাক্কা মারেন। যার ফলে গুরুত্বর আহত হন দুই ব্যক্তি। গোটা ঘটনায় পরিপেক্ষিতে মুম্বই পুলিশ গ্রেফতার করেন দলিপ থালিকে।

গত বরিবার মুম্বইয়ে চলছিল গণেশ বিসরর্জন। ফলে রাস্তাঘাট ছিল অন্য দিনের তুলনায় একটু বেশিই ভিড়। কিন্তু সেসব উপেক্ষা করে গাড়ি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল অভিনেতা। এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন সামনে থাকা অটো রিস্কাকে। নিমেশের মধ্যে ভিড় জমে যায় সেখানে। অভিনেতার সঙ্গে শুরু হয় বচসা। ঘটনা স্থলে পুলিশ পৌঁছায়। অবিলম্বে পুলিশি হেফাজতে নেওয়া হয় অভিনেতাকে।

আরও পড়ুন: বাধা কাটিয়ে অস্কারের দৌড়ে ‘ডুব’

আহত ব্যক্তিদের অভিযোগ, নেশা করে গাড়ি চালাচ্ছিলেন দলিপ থালি। যার ফলে এই দুর্ঘটনা হয়েছে। যদিও খার পুলিশ স্টেশনের ইন্সপেক্টর জানিয়েছেন, দলিপ ‘অ্যালকোহলিক টেস্টের’ জন্য নিজের রক্তের নমুনা দিতে নারাজ। কিন্তু আশ্চর্যের বিষয় অভিনেতার রক্তের নমুনা না দিয়েই বেল পেয়ে গিয়েছেন। যা প্রশ্ন তুলছে আরও একবার সাধারন মানুষের সুরক্ষার।

The post ‘মদ্যপ’ অভিনেতার গাড়ির ধাক্কায় জখম ২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QTwj3k
via IFTTT

Comments