পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক

মালদহ: পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার এক যুবক৷ ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছেন ওই যুবক৷ শুক্রবার সকালে ইংরেজবাজার থানা এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ অভিযোগের আঙুল এক প্রতিবেশীর দিকে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

আরও পড়ুন: ডেঙ্গুর হাত থেকে বাঁচতে ট্রাই করুন এই ঘরোয়া টোটকা

মালদহের ইংরেজবাজার থানার কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা তরুণ দাস৷ তাঁর অভিযোগ, প্রতিবেশী দুলাল দাসের কাছ থেকে তিনি ছ’ হাজার টাকা পান৷ কিন্তু তিন বছর ধরে দুলাল দাস টাকা দিচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে টাকা চাইতে গেলে দুলাল দাস অভিযোগকারীর বাবা দিলীপ দাস ও মা পূর্ণিমা দাসকে মারধর করেন৷ ঘটনার প্রতিবাদ জানান তরুণ৷

অভিযোগ, এরপরই দুলাল ও তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন মিলে তরুণের উপর চড়াও হয়৷ ইঁট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করে৷ তরুণ ও তাঁর মা-বাবার চিৎকারে পাড়া-পড়শিরা ছুটে এলে কোনওভাবে বিপদ সামাল দেওয়া যায়৷

আরও পড়ুন: জাহানা হত্যাকাণ্ডে পুলিশি হেফাজতে মুস্তাক ও মহম্মদ

তরুণকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শুক্রবার সকালে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুলাল দাসের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলাল দাস গা ঢাকা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ৷

The post পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Mubc4i
via IFTTT

Comments