খালেদা জিয়া আমাকে প্রবল নির্যাতন করেছিলেন: এরশাদ
ঢাকা: জাতীয় নির্বাচন আসছে৷ চড়ছে রাজনৈতিক রঙের পোঁচ৷ হাসিনা-খালেদার রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে তৃতীয় জন এরশাদ নেমে পড়েছেন প্রবল লড়াই দিতে৷ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ভোট প্রচারে বেরিয়েই প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী জেলবন্দি খালেদা জিয়াকে তুলোধনা করলেন৷
প্রাক্তন সেনা শাসক ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাবি, তিনি বিএনপির নির্যাতনের শিকার। তিনি ও তার দল বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত। ঢাকায় জনসভা করে তিনি বলেন, খালেদা জিয়া আমাকে বিনাবিচারে টানা ৬ বছর জেলে রেখেছেন, অমানুষিক নির্যাতন করেছেন।
হুসেইন মহমম্দ এরশাদের সামরিক সরকারের আমলে আওয়ামী লীগ ও বিএনপি একযোগে প্রবল বিরোধিতায় সামিল হয়েছিল৷ এরশাদের পতন হওয়ার পরে ক্ষমতায় আসেন খালেদা জিয়া ও শেখ হাসিনা৷ তারপরে দুই নেত্রীর পরস্পর বিরোধিতার মাঝেও বিশেষ রাজনৈতিক শক্তি হিসেবে থেকে গিয়েছে এরশাদের জাতীয় পার্টি৷ রংপুর এরশাদ তথা জাতীয় পার্টির আসল ঘাঁটি৷ সেখান থেকেই তিনি শক্তি দেখাতে মরিয়া৷ জনসভা থেকে
প্রাক্তন রাষ্ট্রপতি বলেছেন, আগামী নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হবেন তিনি। ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসনে তার প্রার্থী হওয়া নিশ্চিত। আরও একটি আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে৷ অশীতিপর এই নেতা আগেই ঘোষণা করেছেন, এটাই তাঁর শেষ নির্বাচন৷
পড়ুন: গোপালগঞ্জে হাসিনা নিশ্চিত কিন্তু খালেদা?
বাংলাদেশের রাজনীতিতে এরশাদের জাতীয় পার্টি বিতর্কিত অবস্থান নিয়ে চলেছে৷ গত জাতীয় নির্বাচনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ করে বিএনপির সঙ্গেই ভোট বয়কট করেছিল জাপা৷ পরে দলটির একটি শাখা তথা এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে সংসদে বিরোধী আসনে বসে৷ খাতায় কলমে রওশন হলেন বিরোধী নেত্রী৷ আবার তাঁর স্বামী এরশাদ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত৷ ২০০৮ থেকে পাঁচ বছর ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে সাংসদ ছিলেন এরশাদ।
এমনই অবস্থান থেকে এরশাদ জানিয়েছেন , খবরের পাতা খুললেই শুধু হত্যা আর রক্তের খবর। সড়কে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কারও ভ্রুক্ষেপ নেই। এভাবে চলতে পারে না। মানুষ পরিবর্তন চায়।
The post খালেদা জিয়া আমাকে প্রবল নির্যাতন করেছিলেন: এরশাদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NIy3O4
via IFTTT
Comments
Post a Comment