হাসিনা সরকারের চাপেই দেশত্যাগ করেন প্রথম হিন্দু বিচারপতি
ওয়াশিংটন: প্রত্যাশামতোই আত্মজীবনীতে শেখ হাসিনা সরকারের সমালোচনায় মুখর হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা৷ দেশ ছেড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছেন৷
বিবিসি জানাচ্ছে, ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি” (A Broken Dream: Rule of Law, Human Rights and Democracy) বইতে বিচারপতি সিনহার লিখেছেন, কী পরিস্থিতি তিনি সরকারের চাপের মুখেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন৷ তিনি দাবি করছেন তাকে সরকারের চাপ এবং হুমকির মুখে দেশত্যাগ করতে হয়েছে। বিবিসি বাংলায় বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহা৷ তার জেরে ছড়িয়েছে প্রবল আলোড়ন৷
সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম সংখ্যালঘু ‘হিন্দু’ বিচারপতি এস কে সিনহার বই৷ এতে তিনি দাবি করেছেন, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে তিনি দেশে ছেড়েছেন। বিচারপতি সিনহা লিখেছেন, বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি যেন সরকারের পক্ষ যায়, সেজন্যে তার ওপর ‘সরকারের সর্বোচ্চ মহল থেকে চাপ তৈরি করা হয়েছিল।’ তিনি সবিস্তারে বর্ণনা করেছেন কোন পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল, এবং কিভাবে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়, এবং তারপর কেন তিনি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে বাধ্য হন।
প্রাক্তন প্রধান বিচারপতির পদত্যাগ ঘিরে আলোড়িত হয়েছিল বাংলাদেশ৷ অভিযোগ উঠেছিল, শেখ হাসিনার সরকার সরাসরি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে৷ ঢাকা ছাড়ার আগে একটি খোলা চিঠি দিয়ে গিয়েছিলেন সুরেন্দ্র কুমার সিনহা ৷ তাতে তিনি স্পষ্ট ইঙ্গিত করেন সরকারের চাপের কথা৷
বিতর্কের কারণ:
বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী৷ এতে বলা হয়েছিল, কোনও বিচারপতিকে অপসারণ করতে হলে তার বিরুদ্ধে অসদাচরণ বা অসমর্থের অভিযোগ বিশেষ কমিটির তদন্তে প্রমাণিত হতে হবে। আর ওই তদন্ত কমিটি গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।
বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট৷ এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সরকারপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে৷ দাবি ওঠে, মুখ্য বিচারপতিকে সরিয়ে দেওয়ার৷ বিভিন্ন অভিযোগে বিদ্ধ করা হয় এস কে সিনহাকে৷ সরকারের তরফে দাবি করা হয় তিনি অসুস্থ৷
বইতে শ্রী সিনহা লিখেছেন, ‘বলা হতে লাগলো আমি অসুস্থ, প্রধানমন্ত্রী এবং তার দলের অন্যান্য সদস্য ও মন্ত্রীরা পার্লামেন্টের বিরুদ্ধে যাবার জন্য আমার কঠোর নিন্দা করেন। প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীরা আমার বিরুদ্ধে অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ এনে বদনাম করতে শুরু করেন। আমি যখন আমার সরকারি বাসভবনে আবদ্ধ, আইনজীবী এবং বিচারকদের আমার সাথে দেখা করতে দেয়া হচ্ছিল না, তখন সংবাদমাধ্যমকে বলা হয় – আমি অসুস্থ. আমি চিকিৎসার জন্য ছুটি চেয়েছি৷ একাধিক মন্ত্রী বলেন, আমি চিকিৎসার জন্য বিদেশে যাবো। অক্টোবরের ১৪ তারিখ, যখন আমি দেশ ছাড়তে বাধ্য হই – তখন একটি প্রকাশ্য বিবৃতিতে আমি পরিস্থিতি স্পষ্ট করার চেষ্টায় একটি বিবৃতি দেই যে আমি অসুস্থ নই এবং আমি চিরকালের জন্য দেশ ছেড়ে যাচ্ছি না।
শেষ পর্যন্ত দেশের সামরিক গোয়েন্দা সংস্থা – যার নাম ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স – তাদের ভীতি প্রদর্শন এবং আমার পরিবারের প্রতি হুমকির সম্মুখীন হয়ে আমি বিদেশ থেকে আমার পদত্যাগপত্র জমা দিই৷
The post হাসিনা সরকারের চাপেই দেশত্যাগ করেন প্রথম হিন্দু বিচারপতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PSSy8q
via IFTTT
Comments
Post a Comment