জাতীয় নির্বাচনে ৩০০ টি আসনে থাকছে একটি করে ইভিএম
ঢাকা: বিরোধীদের দাবি ইভিএম জালিয়াতির করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চাইছে৷ তাই জাতীয় নির্বাচন কোনওভাবেই ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে করানো যাবে না৷ ফলে বিড়ম্বনায় শেখ হাসিনার সরকার৷
শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনে ৩০০টি কেন্দ্রে একটি করে ইভিএম রাখা হবে৷ এরপরেই প্রশ্ন উঠছে, বিরোধীদের চাপে কি সর্বস্তরে ইভিএম ব্যবহার থেকে পিছিয়ে এল কমিশন?
আরও পড়ুন- কলেজ ছাত্রীর পিছনে ১২ কর্মী নিয়োগ বাস্তবের বাবা অগ্নিদেবের
ঢাকায় ইভিএম মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ইভিএমকে জনপ্রিয় করতে অক্টোবরের প্রথমার্ধে জাতীয় মেলার আয়োজন হবে। ওই মেলায় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। মেলা সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলের নিজস্ব ১০-১৫ জন লোক হাজির করতে থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, আগামীতে সব উপজেলা, সিটি কর্পোরেশন ও সংসদের ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বিশ্ব আজ ক্রমাগতভাবে নতুন নতুন তথ্যপ্রযুক্তি গ্রহণ করছে। তাই আস্তে আস্তে আমাদের নির্বাচনী ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। মানুষ এখন প্রযুক্তি গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাই পুরাতন ব্যালট পেপার আর ঘানি ব্যাগ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনী সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।
The post জাতীয় নির্বাচনে ৩০০ টি আসনে থাকছে একটি করে ইভিএম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MuiRzp
via IFTTT
Comments
Post a Comment