তৃণমূল নেতাদের মেরে ফোন করবেন, নির্দেশ অমিত শাহের

স্টাফ রিপোর্টার, কলকাতা: তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা মারতে এলে পালটা জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গের কর্মীদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বাংলার বিজেপি কর্মীদের দলের শীর্ষ নেতার এই নির্দেশ পৌঁছে দিয়েছেন বিজেপির জারীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের কাটোয়াতে দলীয় সভায় ওই মন্তব্য করেছেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য।

আরও পড়ুন- শামসুদ্দিনের হাতে খুন পার্থ চক্রবর্তী, এখন বুদ্ধিজীবীরা কোথায়?

দলের ওই কর্মীসভায় কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন জয়। সম্প্রতি হাওড়া জেলার বিজেপি সভাপতি অনুপম মল্লিক আক্রান্ত হয়েছেন। ওই ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই বিষয়টি নিয়ে ঘাস ফুল শিবিরকে পালটা হুমকি দিয়েছেন পদ্মের জাতীয় নেতা।

আরও পড়ুন- আমডাঙা কাণ্ডে জ্যোতিপ্রিয়কে আক্রমণ জয়ের

দীর্ঘদিন ধরেই বিরোধী শিবিরকে ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার কথা বলে আসছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা শোনা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের মুখে।

তৃণমূলনেত্রীর ভাইপোর সেই হুমকিরও জবাব দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আপনারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা বলছেন। আমরাও হাতে চুড়ি পরে নেই। আমারাও ইঞ্চিতে ইঞ্চিতেই বুঝে নেব। বুঝে পা ফেলুন।।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আর কোনও প্রতিবাদ নয়, আর কোনও প্রতিরোধ নয়। পালটা জবাব দিন।”

আরও পড়ুন- ‘পৃথিবীতেই এবার পাওয়া যাবে জান্নাতী হুর’

এরপরেই কাটোয়ার সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অমিত শাহের নির্দেশ ছুঁড়ে দেন জয়। তিনি বলেন, “আমি একজন কেন্দ্রীয় কিমিটির ছোট্ট নেতা হিসাবে আপনাদের বলে দিয়ে যাচ্ছি যে এরপর যদি আপনাদের কেউ মারে, জানাবেন না। আপনারা কাকে মারলেন সেটা জানাবেন।” অমিত শাহও এটা বলে দিয়েছেন বলে দাবি করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আরও বলেছেন, “মার খেয়ে আর উচ্চ নেতৃত্বকে ফোন করবেন না। মার দিয়ে উচ্চ নেতৃত্বকে ফোন করবেন। এসে গলায় মালা দিয়ে যাবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ভাবেই লড়াই করতে হবে বলে জানিয়েছেন বিজেপির জাতীয় নেতা জয়। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “ওদের(তৃণমূলের) যদি সাহস থাকে, শক্তি থাকে, বুদ্ধি থাকে। তাহলে আমাদের সৎ বিজেপি কর্মীদেরও সাহস, শক্তি এবং বুদ্ধি সবই আছে। আমরাও পালটা জবাব দিতে তৈরি।” এতদিন পদ্ম শিবিরের উপযুক্ত নেতৃত্বের অভাব ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সেই অভাব পূরণ করে দিয়েছেন বলে দাবি করেছেন জয় বন্দ্যোপাধ্যায়।

The post তৃণমূল নেতাদের মেরে ফোন করবেন, নির্দেশ অমিত শাহের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Pzcpcz
via IFTTT

Comments