পাতিপুকুর স্টেশনের কাছে একলাইনে মুখোমুখি হলদিবাড়ি ইন্টারসিটি-জসিডি প্যাসেঞ্জার, থামল ১০০ মিটার ব্যবধানে, সিগন্যালে ত্রুটি মানল রেল

বড় দুর্ঘটনা থেকে রক্ষা। পাতিপুকুর স্টেশনের কাছে একলাইনে মুখোমুখি হলদিবাড়ি ইন্টারসিটি-জসিডি প্যাসেঞ্জার। থামল ১০০ মিটার ব্যবধানে। সিগন্যালে ত্রুটি মানল রেল। পাতিপুকুর স্টেশনের অদূরে দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেলগেটের কাছে মুখোমুখি এসে পড়ে ডাউন কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ও আপ কলকাতা জসিডি এক্সপ্রেস। স্থানীয়দের দাবি, ১ নম্বর লাইনে প্রায় ১০০ মিটারের মধ্যে এসে পড়ে ট্রেন দুটি। তাঁরাই চিৎকার করে ট্রেন দুটি দাঁড় করান। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও, দুর্ঘটনা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি দুটি ট্রেনের চালক।

from https://ift.tt/2NxN0mf
via IFTTT

Comments