দ্বীপরাষ্ট্রে দুরন্ত জয় ভারতের

কলম্বো: আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত৷ এবার শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল৷

আরও পড়ুন: সচিন-দ্রাবিড়দের রেকর্ড ছুঁলেন ধাওয়ান

কাতুনায়াকেতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানে জয় তুলে নেয় ভারতের মেয়েরা৷ কলম্বোয় দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়৷ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ৫ উইকেটে বিধ্বস্ত করে হরমনপ্রীতরা৷

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে৷ নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয় ভারত৷ দুরন্ত হাফসেঞ্চুরি করেন জেমিমা রডরিগেজ৷

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সিরিবর্দেনে৷ ৩২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন৷ ২০ বলে ৩১ রান করেন ডি’সিলভা৷ তিনি মারেন দু’টি চার ও একটি ছক্কা৷ ক্যাপ্টেন আতাপাত্তু ৩২ বলে ২৮ রানেয় যোগদান রাখেন৷ এছাড়া দু’অঙ্কের রান বলতে কৌশল্যার ১০৷ বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি৷ ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন অরুন্ধতি রেড্ডি ও হরমনপ্রীত কউর৷ একটি করে উইকেট নিয়েছেন অনুজা পাতিল ও রাধা যাদব৷

আরও পড়ুন: শাস্ত্রীর মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না দ্রাবিড়

পাল্টা ব্যাট করতে নেমে ভারত ৫৭ রানের মধ্যে স্মৃতি মন্ধনা (৬), মিতালি রাজ (১৩) ও তানিয়া ভাটিয়ার (৫) উইকেট হারিয়ে বসে৷ তিন নম্বরে ব্যাট করতে নামা জেমিমা রডরিগেজ ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের ভিতে বসিয়ে দেন৷ ৪০ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন৷ ক্যাপ্টেন হরমনপ্রীত আউট হন ১৯ বলে ২৪ রান করে৷ বেদা কৃষ্ণমূর্তী ১১ ও অনুজা পাতিল ৮ রান করে অপরাজিত থাকেন৷

আরও পড়ুন: সুপার ফোরে ‘বাঘ শিকার’ ভারতের

ভারত ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজ হারের সম্ভাবনা নেই তাদের৷ বাকি দু’টি টি-২০’র একটিতে জিততে পারলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে’র পর টি-২০ সিরিজেরও দখল নেনে ভারতের মেয়েরা৷

The post দ্বীপরাষ্ট্রে দুরন্ত জয় ভারতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DjsH85
via IFTTT

Comments