বিষ্ণুপুরে লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফের বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা অবন্তিকা গ্রামে। মৃতের নাম সুরেশ বাউরী (২৪)৷ ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে জয়কৃষ্ণপুর বালি ঘাট থেকে বালি বোঝাই একটি লরি বিষ্ণুপুর দিকে আসছিল। সেই সময় অবন্তিকা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই লরিটি৷ তখনই রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি।
আরও পড়ুন: মানিকচকে শিশুকে গুলি করার ঘটনায় ধৃত ২
ওই দোকানে থাকা সুরেশ বাউরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত আরও দু’জন। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভরতি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, এই সময় সরকারিভাবে বালি তোলা বন্ধ৷ তাও রাতের অন্ধকারে বালি মাফিয়ারা দিনের পর দিন বালি পাচার করছে। এই ঘটনায় প্রশাসনের একাংশ জড়িত বলে অনেকে অভিযোগ করছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরির চালক ও খালাসি পলাতক। এলাকায় উত্তেজনা রয়েছে এখনও। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
The post বিষ্ণুপুরে লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NIfjuO
via IFTTT
Comments
Post a Comment