১২ দিনের ট্রেন বাতিল, চরম সংকটে পর্যটকরা
ভুবনেশ্বর: টানা ১২ দিন রেলের কাজের জন্য বাতিল করা হল একাধিক ট্রেন৷ যার জেরে সমস্যায় বহু পর্যটক৷ আর এই ঘোষণার পর পুরী যাত্রার পরিকল্পনা ভেস্তে গেল বহু পর্যটকের৷ যাওয়া-আসার কনফার্ম টিকিট দেওয়ার পরেও কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা৷
ভারতীয় রেলের আচমকা এই এসএমএস পেয়ে হতবাক সকলে৷ রেলের পক্ষ থেকে পর্যটকদের জানানো হয়, পুরী স্টেশনে কাজ শুরু হওয়ার দরুন এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ ১২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংস্কারের কাজ৷ আর এই দিনগুলিতেই একেবারে বন্ধ করে দেওয়া হবে রেললাইন৷ ফলে কোনও রকম ট্রেন চলাচল হবে না এই শাখায়৷
আরও পড়ুন: Breaking: ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু
এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সংস্কারের কাজ শুরুর জন্যেই এই তোড়জোড়। সংস্কার কাজের সঙ্গে যুক্ত দল সবুজ সঙ্কেত দিলেই সংস্কারের মূল প্রক্রিয়ায় হাত দেওয়া হবে। ১২ সেপ্টেম্বর যে কাজ শুরু করা যাবে, সেটা আগে থেকে কারোরই জানা ছিল না৷ তাই আচমকা এমন সিদ্ধান্ত৷ এক্ষেত্রে যাত্রীদের যে চরম ভোগান্তির শিকার হতে হয় তা-ও স্বীকার করে নেন তিনি৷
ভারতীয় রেল সূত্রে খবর, এর আগে ২০১৫ সালে পুরী-খুর্দা রোড সিঙ্গল লাইনকে পরিবর্তন কর ডবল লাইন করা হয়৷ তখনও বেশ কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল রেললাইনটি৷ হাওড়া-চেন্নাই মেন লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন স্টেশন খুর্দা রোড। এখান থেকেই খুর্দা রোড-পুরী শাখাটি ভাগ হয়ে যাচ্ছে। তবে জংশন স্টেশন না হলেও টার্মিনাল স্টেশন হিসাবে পুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ দিনে প্রায় ৫০-এর উপর ট্রেন আসা যাওয়া করে পুরী স্টেশনে৷
আরও পড়ুন: breaking: ছাইবোঝাই জাহাজ ডুবল মহিষাদলে
১২ দিন লাইন বন্ধ রেখে কি কাজ করা হবে জানতে চাওয়া হয়৷ তখন সঞ্জয়বাবু জানান, প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানো হবে। আর দৈর্ঘ্য বাড়ানো হলে ইয়ার্ডের নকশা, সিগন্যাল-ব্যবস্থা, ওভারহেড তার সব কিছুরই পরিবর্তন করা হবে৷ এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বর্তমানে ২২ কোচের ট্রেন দাঁড়াতে এই প্ল্যাটফর্মগুলিতে অসুবিধা হয়৷ তবে এই কাজের পর ২৬ কোচের ট্রেন দাঁড়াতেও কোনও অসুবিধা হবে না৷
অন্যদিকে ক্ষুব্ধ পর্যটকের দল গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ তাঁদের দাবি, এমন ঘটনা জানা থাকলে আগে কেন কনফার্ম টিকিট দেওয়া হল৷ কোনও পর্যটক কাজে যাচ্ছিলেন আবার বেশির ভাগই ঘুরতে৷ যারা ঘুরতে যাচ্ছিলেন তাদের অধিকাংশেরই হোটেল বুক করা হয়ে গিয়েছে৷ সেই টাকাও এখন তারা ফেরত পাবে না৷ উপরন্তু যারা এই ১২ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে ফেরার টিকিট কেটেছিলেন তাঁরাও ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে৷ সব মিলিয়ে গোটা বিষয়টি জটিল হয়ে উঠেছে৷
The post ১২ দিনের ট্রেন বাতিল, চরম সংকটে পর্যটকরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NxARO8
via IFTTT
Comments
Post a Comment