সংঘের দুর্গাপুজোতেও টাকা দিচ্ছেন মমতা

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য সরকারি কোষাগার থেকে ২৮ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন। যার থেকে ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে  ২৮ হাজার পুজো কমিটির তালিকায় এমন অনেক পুজো রয়েছে যেগুলি পরিচালনা করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। রাজ্যে সংঘ পরিচালিত পুজো কমিটির সংখ্যা কিছু কম নেই। আর অনুদান পাওয়া পুজোর তালিকাটাও বেশ দীর্ঘ, প্রায় তিন হাজার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্ব রুখে বাসন্তীতে পঞ্চায়েত বোর্ড গঠন তৃণমূলের

এমনই তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়েছে কলকাতা থেকে প্রকাশিত সিপিএম-র মুখপত্র গণশক্তিতে। যেখানে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক নেতার বক্তব্য। যদিও তাঁর নাম উল্লেখ করা হয়নি। গুরুত্বপূর্ণ নেতে বলে তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন- শুক্রবারে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে যাবেন মোদী

ওই প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের জেলাগুলিতে প্রায় তিন হাজার পুজো কমিটি বেড়ে গিয়েছে। এই বিষয়ে রাজ্য পুলিশের প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে গণশক্তির প্রতিবেদনে। যেখানে লেখা হয়েছে যে গত বছরে রাজ্যে প্রায় ২৫ হাজার পুজো কমিটি ছিল। যার মধ্যে ২৬ ছিল কলকাতায়। এই বছরে রাজ্যে হয়েছে প্রায় ২৮ হাজার। কলকাতায় পুজো কমিটির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করা হয়েছে গণশক্তির প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লিখিত সংঘের ওই গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে যোগসাজশের কারণেই সংঘ পরিচালিত পুজো কমিটিকে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর কথায়, “রাজ্যের অনেকগুলি পুজো কমিটিতে সংঘের প্রভাব রয়েছে। সেই কমিটিতে তৃণমূল কংগ্রেসের লোকও রয়েছে। সেই সূত্রেই কমিটিকে অনুদানের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

দুর্গাপুজোয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আর্থিক অনুদান দেওয়াটাকে নিজেদের সাফল্য বলেই মনে করছে সংঘ শিবির। ওই নেতার মতে, “তেলের দাম রাজ্যে এক টাকা কমানো বামেদের ধর্মঘটের সাফল্য বলে দাবি করেছেন সূর্যবাবু। রাজ্য জুড়ে হিন্দুত্ব এবং পুজোর বহর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ তো আমাদেরই কৃতিত্ব।”

The post সংঘের দুর্গাপুজোতেও টাকা দিচ্ছেন মমতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MubB6O
via IFTTT

Comments