খুদে নবাবের এই পোশাকের দাম শুনলে, চোখ কপালে উঠবে আপনার

মুম্বই: বয়সে ছোট। কিন্তু মেজাজ নবাবি। এখন থেকে এলাহি ঠাট বহর। রাখিবন্ধন হোক কিংবা আউটিং কিডস ফ্যাশানিস্তা তৈমুর আলি খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করিনা পুত্রের একটি ছবি ঘুরে ফিরছে। যেখানে তার পরনে রয়েছে সাদা গেঞ্জি ও হলুদ প্যান্ট। আপনি জানেন এই পোশাকটার দাম কত? প্রায় ১৬০০ টাকা। এটি র‌্যাল্ফ লরেনের পোলো বিয়ার কালেকশন।

প্রসঙ্গত, বহুদিন ধরে শোনা যাচ্ছিল, করণ জোহার তৈরি করতে চলেছেন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর সিক্যুয়াল। আর সে ছবিতে নাকি করণের খুঁদে স্টুডেন্ট হতে চলেছেন তৈমুর আলি খান।

আরও পড়ুন:  সোশ্যাল মিডিয়ায় সুখবর পাড়লেন আবীর

সম্প্রতি করিনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি বলছেন, “আমি চাই তৈমুর স্টুডেন্ট ৫ হোক”। তারপরই শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, ছোটা নবাবের শৈশব ক্যামেরার বন্দি করে রাখতে চান করিনা। তাই নায়িকার নজর করণের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর সিক্যুয়ালর দিকে।

আরও পড়ুন: রাখঢাক না রেখে অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা

অভিনেত্রীর নাকি ইচ্ছা করণের সঙ্গে সেলুলয়েডের পর্দায় আসুক তৈমুর। যদিও পুরোটাই গুজব। কিন্তু কখন কি হয় কে সেটা বলতে পারে! আপাতত তৈমুরকে ব্যস্ত তাঁর স্কুল নিয়ে। আজকাল মা করিনার কোলে চড়ে রোজ তৈমুর যায় প্লে স্কুলে।

The post খুদে নবাবের এই পোশাকের দাম শুনলে, চোখ কপালে উঠবে আপনার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LMFte1
via IFTTT

Comments