নিখোঁজ রোদ্দুর, মহুলের দুঃস্বপ্নই কি ছিল এর আভাস
কলকাতা : মেডিক্যাল ক্যাম্পে গিয়ে বিপর্যস্ত জায়গায় গিয়ে সমস্যায় পড়ে রোদ্দুর৷ সেই জায়গায় ধস নেমে তিন-চারটে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে৷ রোদ্দুরের বস তাঁকে বারবার বারণ করেছিলেন সেই বিপর্যস্ত জায়গায় যেতে৷ কিন্তু সেখানকার মেডিক্যাল ক্যাম্পে যাওয়া খুব জরুরি থাকার কারণে সেদিকে রওনা দেয় রোদ্দুর৷ যে তিন-চারটে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, অধিকাংশ যাত্রীকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ রোদ্দুরও একই ভাবে নিখোঁজ৷ তাঁর বস রোদ্দুরের বাড়িতে সঙ্গে সঙ্গে ফোন করে পরিস্থিতির জানান দেন৷ ‘ফাগুন বউ’ সিরিয়ালে এমনই টানটান উত্তেজনায় চলছে এই সপ্তাহের প্রতিটি পর্ব৷
রোদ্দুরের নিখোঁজ হওয়ার খবর পেতেই তাঁর মা খারাপ কিছু আশঙ্কা করতে থাকে৷ যদিও বর্ষণ এবং তার স্ত্রী বাড়ির লোকজনদের আশ্বাস দেয় খারাপ খবরের না ভাবতে৷ এমনও হতে পারে যে রোদ্দুর কোথাও আটকে গিয়েছে৷ অন্যদিকে মোহুলকে নিয়ে সমস্যা লেগেই রয়েছে৷ নীলাঞ্জনা, মহুল এবং অনুরূপের কথা বার্তা শুনে অনুমান করে নিয়েছে মহুল দুষ্চরিত্র৷ তার পর থেকেই মোহুলকে নানা অবমাননার সম্মুখীন হতে হয়৷ রোদ্দুরের নিখোঁজ হওয়ার খবর পেতেই বর্ষণ, নীলাঞ্জনা এবং জোজো ঠিক করে তারা সেই পাহাড়ি এলাকায় যাবে রোদ্দুরকে খুঁজতে৷
Phagun Bou is number 1 on @StarJalsha_ yet again. Thank you for continuing to love us even though we faltered briefly and were unable to bring you guys new episodes for few days. But the fact that our show continues to top the TRP charts speaks volumes of your uninterrupted love. pic.twitter.com/Gv7vvd8jXx
— Vikram Chatterjee (@VikramChatterje) September 6, 2018
মহুল তাদের সঙ্গে যেতে চাইলে বিভিন্ন কথা কাটাকাটি হয়৷ শেষে মহুলকে তারা নিয়ে যাবে না বলেই ঠিক করে নেয়৷ বাড়ির প্রত্যেকে মহুলের বিরুদ্ধে যাওয়ায় সে সিদ্ধান্ত নেয় একাই নর্থ বেঙ্গল যাবে৷ পরের দিন একা একাই বেরিয়ে যায় সে৷ ময়ূরাক্ষী তাকে সকাল সকাল বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে শুরু করে৷ তারপর মহুলের বাড়িতে ফোন করতে বাধ্য হয়৷ সেখানবে যোগাযোগ করেও কোনও খোঁজ পেল না তার৷ মহুল কী একাই রোদ্দুরের খোঁজে বেরিয়ে পড়ল? রোদ্দুর কি সুস্থ আছে? নাকি মহুলের দুঃস্বপ্নই সত্যি হয়ে দাঁড়ালো? সবকিছুর উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলিতে৷

‘ফাগুন বউ’ ধারাবাহিকটি ডে ওয়ান থেকেই দর্শকের ফেভারিট হয়ে উঠেছে৷ প্রত্যেক সপ্তাহে টিআরপি টপারের শিরোপা ধারাবাহিকটির মাথায়৷ এবারও তার অন্যথা হল না৷ চ্যানেলের টিআরপি শীর্ষে আবারও ‘ফাগুন বউ’৷ সেই সেলিব্রেশনেই নিজের ভক্তদের সামিল করলেন বিক্রম চট্টোপাধ্যায়৷ ট্যুইটারে শেয়ার করেছেন টিআরপি টপার হওয়ার খুশি৷ দর্শক এবং ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন তিনি৷
The post নিখোঁজ রোদ্দুর, মহুলের দুঃস্বপ্নই কি ছিল এর আভাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Cq5Yqt
via IFTTT
Comments
Post a Comment