আবার ব়্যাংকিংয়ের প্রথম তিনে ‘থ্রি মাস্কেটিয়ার্স’
লন্ডন: গত তিন বছরে প্রথমবার সেরা তিন টেনিস তারকা ফিরলেন বিশ্বব়্যাংকিংয়ের প্রথম তিনে৷ রাফায়েল নাদাল ও রজার ফেডেরারে মধ্যে এটিপি ব়্যাংকিংয়ের সিংহাসন নিয়ে লড়াই চলে আসছে বেশ কিছুদিন ধরেই৷ আপাতত রাফা ধরে রেখেছেন শীর্ষস্থান৷ ফেডেরার যথারীতি দ্বিতীয় স্থানে থেকে নাদালকে টেনে নামানোর চেষ্টায় রয়েছেন৷ এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন নোভাক জকোভিচ৷
চোটের জন্য কোর্টের বাইরে থাকতে হওয়ায় দীর্ঘ ১২ বছর পর ব়্যাংকিংয়ের প্রথম কুড়ির বাইরে ছিটকে গিয়েছিলেন নোভাক জকোভিচ৷ কোর্টে ফিরে পর পর দু’টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে জোকার পুনরায় ফিরে এলেন প্রথম তিনে৷ এটিপির সদ্য প্রকাশিত ব়্যাংকিং তালিকায় চলতি বছরের উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনজয়ী নোভাক রয়েছেন তিন নম্বরে৷
বিস্তারিত আসছে…
The post আবার ব়্যাংকিংয়ের প্রথম তিনে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O8mn4h
via IFTTT
Comments
Post a Comment