রাধাকৃষ্ণকে আর অপরাধী থাকতে হল না: রঞ্জন বন্দ্যোপাধ্যায়
স্টাফ রিপোর্টার, কলকাতা: “ঐতিহাসিক রায় বেরল। অনেক আগেই এই রায় ঘোষণা হওয়া উচিৎ ছিল। ভাল লাগছে এই ভেবে, রাধাকৃষ্ণকে আর অপরাধী থাকতে হল না। বৈষ্ণব পদাবলি সাহিত্য আজ অপরাধীর দায় থেকে মুক্ত হল। নিজকীয়া নিয়ে সাহিত্য রচনা হয়নি।
বুদ্ধদেব বসুর ‘রাত ভোরে বৃষ্টি’ উপন্যাসটিকে অনেকে এই দায়ে অভিযুক্ত করেছিলেন। এ জন্য তিনি খুব দুঃখ পেয়েছিলেন। পরে অবশ্য তাঁর পক্ষেই আদালত রায় দিয়েছিল।
আরও পড়ুন: BREAKING! সুপ্রিম কোর্টের রায়ে আর অপরাধ নয় পরকীয়া
একটি পুরুষ সারাজীবন একটি নারীকেই ভালবেসে গেলে পরস্পর শুয়োর হয়ে যেত। আমাদের তো স্বাদবদল করতে ইচ্ছে হয়! পরকীয়া একটা স্বাভাবিক প্রবণতা। বিবাহ বহির্ভুত প্রেমই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।”

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর রঞ্জন বন্দ্যোপাধ্যায় kolkata24x7.com-কে দেওয়া এক বিবৃতিতে উপরিউক্ত কথাগুলি বলেন। বৃহস্পতিবার সকালে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, পরকীয়া আর ফৌজদারী অপরাধ নয়৷ সুপ্রিম কোর্টের এই রায় যুগান্তকারী৷ এতদিন ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারার বলে পরকীয়া ছিল অপরাধ৷ সেই ধারাকেই অসাংবিধানিক বলে ঐতিহাসিক রায় ঘোষণা সুপ্রিম কোর্টের৷
আরও পড়ুন: বনধ না মানায় ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিজেপি
The post রাধাকৃষ্ণকে আর অপরাধী থাকতে হল না: রঞ্জন বন্দ্যোপাধ্যায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xD7Ebe
via IFTTT
Comments
Post a Comment