মাঝেরহাট ব্রিজ বিপর্যয় নিয়ে আজ দুপুরে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর
<p>মাঝেরহাট উড়ালপুল বিপর্যয় নিয়ে আজ দুপুরে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর। ৬ মাস আগে ফিট সার্টিফিকেট মেলা সত্বেও, কীভাবে ভেঙে পড়ল উড়ালপুল, তার পোস্টমর্টেম হবে আজকের বৈঠকে। সঠিক তদন্তের জন্য একটি কমিটিও গঠন করে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অন্য উড়ালপুলগুলির ক্ষেত্রে কীভাবে আগাম সতর্কতা নেওয়া যায়, তার নির্দেশিকাও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পূর্ত ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পূর্ত সচিব ও পূর্ত দফতরের আধিকারিকরা। থাকবেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও। </p>
from https://ift.tt/2wOeIS1
via IFTTT
from https://ift.tt/2wOeIS1
via IFTTT
Comments
Post a Comment