‘রাজনৈতিক ফায়দা তুলতে সেনাকে ব্যবহার করছেন মোদী’
নয়াদিল্লি: সেনা জওয়ানদের হত্যা করছে পাক সেনা এবং জঙ্গিরা। সেদিকে নজর নেই নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকারের। অথচ দূর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে সরকার।
এই ভাষাতেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। নরেন্দ্র মোদী সেনাদের ব্যবহার করে রাজনীতি করলেও জওয়ানদের প্রতি তাঁর কোনও দরদ নেই বলে দাবি করেছেন হরিয়ানার এই কংগ্রেস বিধায়ক।

চলতি মাসের ১৮ তারিখে পাক সেনার সঙ্গে গুলির লড়াই হয় সেনাবাহিনীর। জম্মুর রামগড়ের সেই লড়াইয়ের পরে নিখোঁজ হয়ে যান বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবল নরেন্দ্র সিং। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এর কিছুদিন আগে পাক সেনার হাতে প্রাণ হারান সেনা জওয়ান হেমরাজ।
এই বিষয় নিয়েই নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন কংগ্রেস বিধায়ক রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, “কোথায় গেল ৫৬ ইঞ্চির বুক? আর কোথায় গেল সেই লাল চোখ? কোথায় গেল একের বদলে ১০টা মাথা নিয়ে আসার প্রতিশ্রুতি?” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “দূর্নীতিগ্রস্তদের নিয়ে কেন্দ্র চিন্তিত হলেও সেনাদের নিয়ে একেবারেই ভাবছে না কেন্দ্র।”
আরও পড়ুন- বাংলাদেশ ত্যাগী’ সংখ্যালঘু হিন্দু বিচারপতির আত্মজীবনী ঘিরে প্রবল আলোড়ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন, “মোদী সেনাবাহিনীদের ব্যবহার করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলেছে।” সেই সঙ্গে মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন, “দেশ এর উত্তর জানতে চায়। মোদীকে এর উত্তর দিতেই হবে।”
এখানেই থেমে থাকেননি রণদীপ সুরজেওয়ালা। সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রীকে আক্রমণের। তিনি বলেছেন, “পাকিস্তান ভারতীয় সেনা জওয়ানদের নৃশংসভাবে হত্যা করছে। সরকার কী করছে? এখন কী মোদীর মন একটুও কাঁদছে না?”
The post ‘রাজনৈতিক ফায়দা তুলতে সেনাকে ব্যবহার করছেন মোদী’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DdreQA
via IFTTT
Comments
Post a Comment