যুবতীর প্রলোভনে পা দিয়ে সর্বস্বান্ত প্রেমিক

শিলিগুড়ি: ফোন চলছিল প্রেম-পর্ব৷ কিন্তু ফোনে আর কতদিন! দেখা করার জন্য তর সইছিল না প্রেমিকের৷ তাই নাছোড় প্রেমিক বারবার দেখা করার আহ্বান জানাতে থাকেন প্রেমিকার কাছে৷

আর তাতেই বাঁধল বিপত্তি৷ কারণ, প্রেমিকা শুধু দেখা করতে নারাজ৷ সাফ জানিয়ে দিলেন, কড়ি না ফেললে তিনি ধরা দেবেন না প্রেমিকের কাছে৷

আরও পড়ুন: দক্ষিণ কলকাতার এই পুজো বন্ধের মুখে!

অগত্যা প্রেমিকাকে দেখার আশায় গ্যাঁটের কড়ি খরচ করতেই হল প্রেমিককে৷ তাও আবার একবার নয়৷ বারবার৷ দফায় দফায়৷ আর এভাবেই ১৬ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে পাঠানোর পর তিনি বুঝলেন, পুরোটাই ফাঁদ ছিল৷ আর তাতে পা দিয়েই প্রতারিত হয়েছেন তিনি৷

শেষ পর্যন্ত আর কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হন এম শরৎবাবু নামে ওই প্রেমিক৷ হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশকে তিনি জানান, নিঃসঙ্গতা কাটানোর বিজ্ঞাপন দেখে একটি ফোন নম্বরে তিনি যোগাযোগ করেন৷ ১১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনও করান৷ তার পর তাঁকে একটি মেয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়৷ সেই মেয়েটির সঙ্গে তাঁর ফোনে প্রেম৷ তার পর দেখা করার অছিলায় তাঁর থেকে ১৬ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়৷

আরও পড়ুন: সচিন-দ্রাবিড়দের রেকর্ড ছুঁলেন ধাওয়ান

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এম শরৎবাবু নামে ওই ব্যক্তি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই টাকা দিয়েছেন৷ যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছে, সেটি কলকাতার৷ তবে সেটি ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি থেকে৷ এর পরই পুলিশ শিলিগুড়িতে হানা দেয়৷

শিলিগুড়ি থেকে এক যুবক ও যুবতীকে গ্রেফতার করে তারা৷ জানা গিয়েছে, ওই দু’জন মোবাইলে বন্ধুত্ব পাতিয়ে একাকিত্ব কাটানোর কারবার ফেঁদেছিল৷ সেই ফাঁদে পা দিয়ে এম শরৎবাবু সর্বস্বান্ত হয়েছেন৷ তদন্তকারীদের অনুমান, আরও অনেককে নিশ্চয় প্রতারিত করেছে ওই দু’জন৷ তাদের জেরা করে সেই তথ্য জানতে চায় হায়দরাবাদের পুলিশ৷ তারা ওই দু’জনকে হায়দরাবাদে পাড়ি দিয়েছে৷

আরও পড়ুন: ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামল এবিভিপি

The post যুবতীর প্রলোভনে পা দিয়ে সর্বস্বান্ত প্রেমিক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QREpcW
via IFTTT

Comments