পেইনকিলার সহ ৩২৮টি ওষুধ বাতিল ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: সুপারিশ আগেই করা হয়েছিল৷ সেই মতো ৩২৮টি জনপ্রিয় ও অতিপরিচিত ওষুধ উৎপাদন, বিক্রি ও বণ্টনের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার৷ বুধবার থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত৷ বাতিল হওয়া ওষুধের তালিকায় রয়েছে জনপ্রিয় পেইনকিলার সেরিডনের নামও৷

৩২৮টির সবকটি ওষুধ ফিক্সড ডোস কম্বিনেশনের অর্থাৎ দুই বা ততোধিক যৌগের মিশ্রণ তৈরি৷ এই কম্বিনেশন ওষুধ নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল৷ রোগ সারানোর ক্ষমতা ও সুরক্ষার মাপকাঠিতে ‘ফেল’ করে এই  ওষুধগুলি৷ ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড তাদের রিপোর্টে ফিক্সড ডোস ফর্মুলা নিয়েই প্রশ্ন তুলে তাকে অযৌক্তিক বলে জানিয়ে এই ওষুধগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকারক, ঝুকিপূর্ণ এমনকি সেখান থেকে বিষক্রিয়া হতে পারে বলে রিপোর্ট দেয় কেন্দ্রকে৷

এর আগেও ২০১৭ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার সুরক্ষা মন্ত্রক ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের ২৬এ ধারায় ৩৪৪টি ফিক্সড ডোস কম্বিনেশন ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞ জারি করেছিল৷ স্বাভাবিক ভাবেই এই নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছিল একাধিক ওষুধ কোম্পানি৷ তারা মামলা ঠুকে দেয় হাইকোর্টে৷ সেটি গড়ায় সুপ্রিম কোর্ট অবধি৷

শীর্ষ আদালত ২০১৭ সালে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ডকে বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্র রিপোর্ট জমা করার নির্দেশ দেয়৷ সেই রিপোর্টেও শতাধিক ওষুধ বাতিলের সুপারিশ করা হয়৷ বোর্ড জানায়, ৩২৮টি ওষুধে যে যৌগ ব্যবহার করা হচ্ছে তা মানবশরীরে পক্ষে ক্ষতিকারক৷ বোর্ড তখন সুপারিশ করে জনস্বার্থে ড্রাগস এন্ড কসমেটিক্স ধারা মেনে অবিলম্বে ৩২৮টি ওষুধের উৎপাদন, বিক্রি ও বণ্টন বন্ধ করে দেওয়া হোক৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কেন্দ্রের এই সিদ্ধান্ত৷

The post পেইনকিলার সহ ৩২৮টি ওষুধ বাতিল ঘোষণা কেন্দ্রের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QqNfxR
via IFTTT

Comments