‘‘দুর্ঘটনার আসল কারণ এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার’’

স্টাফ রিপোর্টার, বহরমপুর: ভেঙে পড়েছে মাঝেরহাট সেতু৷ শহরবাসীর মনে আতঙ্কের রেশ৷ হাসপাতালে ভরতি আহতরা৷ কিন্তু রাজনীতির কারবারীরা এই দুর্ঘটনাকে পুঁজি করেই ক্রমাগত একে অপরকে নিশানা করে চলেছেন৷ বুধবার মাঝেরহাট সেতু বিপর্যয়ের জন্য রাজ্য সরকারের অপদার্থতাকেই দায়ি করলেন প্রদশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷

দুর্ঘটনার কয়েক ঘন্টা পরেই নিহতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণাকে ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরি৷ তাঁকর অভিযোগ, ‘‘এটা সরকারের গাফিলতি, উদাসীনতা ও ব্যর্থতা৷ এই দুর্ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল বাংলার মা, মাটি, মানুষের সরকার অযোগ্য৷’’

আরও খবর: বন্ধুর খোঁজে ভোর তিনটের সময় দুর্ঘটনাস্থলে

তৃণমূল সরকারের আমলে প্রথমে পোস্তা৷ তার আড়াই বছরের মধ্যে মাঝেরহাটে সেতু বিপর্যয়৷ অনেকেই বলছে পোস্তার দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়নি প্রশাসন৷ ফলে এই দুর্ঘটনা৷ এই মতের সঙ্গে সহমত প্রদেশ সভাপতির৷ তাঁর যুক্তি, ‘‘রাজ্যসরকার মানুষকে বুঝেশুনে খুন করছে।’’ এই দুর্ঘটনায় জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিবেচনা করছে প্রদেশ কংগ্রেস৷

The post ‘‘দুর্ঘটনার আসল কারণ এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার’’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nj8Tp9
via IFTTT

Comments