ঢাকায় ভারতীয় জাল নোটের কারখানায় অভিযান
ঢাকা: বাংলাদেশের মাটিতে ভারতীয় নোট তৈরির বড়সড় চক্র ধরা পড়ল৷ ঢাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে৷ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিন(ব়্যাব) জানিয়েছে, উদ্ধার করা নোটের পরিমাণ ১৫ লক্ষ ৭৪ হাজার টাকা৷
গোপন সূত্রে সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে শুরু হয় অভিযান৷ ঢাকার আদাবরের শ্যামলী এলাকার একটি বাড়িতে চলছিল এই ভারতীয় জাল নোটের চক্র৷ সেই বাড়ি থেকেই ধরা পড়েছে জাল ‘রুপি’ তৈরির পাণ্ডা মহ. শামসুল হক৷ তার বাড়ি বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। উল্লেখ্য, এই এলাকা থেকেই জেএমবির একাধিক জঙ্গি ধরা পড়েছে৷ আবার নব্য জেএমবির অন্যতম নেত হাতকাটা নাসিরুল্লাও চাঁপাইনবাবগঞ্জ থেকেই ধরা পড়েছে৷
বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা চাঁপাইনবাবগঞ্জে জেএমবি, নব্য জেএমবির অন্যতম ঘাঁটি৷ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ হয়ে তারাই জালা নোটের ব্যবসা ও আগ্নেয়াস্ত্র চোরাচালান করে৷ বাংলাদেশের ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম গুলশনের হোলি আর্টিজান ক্যাফেতে নাশকতা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ব্যবহার করা অস্ত্র এসেছিল এই শিবগঞ্জ হয়েই৷
ঢাকায় ধৃত জাল ভারতীয় টাকার ব্যবসায়ীর বাড়ি শিবগঞ্জে থাকায় তার সঙ্গে জঙ্গি সংগঠন ও জামাত ইসলামির মতো উগ্র ইসলামিক গোষ্ঠীর কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ব়্যাবের তরফে জানানো হয়েছে, ভারতীয় জাল রুপির কারিগর ধৃত শামসুল একসময় গোরু ব্যবসাও করত। তার বাড়ি বর্ডার এলাকায়। সে ভারতে কিছু গরু ব্যবসায়ীর সঙ্গে আঁতাত করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভারত থেকে যখন গরু, কাপড় ও অন্যান্য সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ করে, তখন একটি গ্রুপ তা ক্রয় করে। কেনার সময় আসল টাকার বান্ডিলের ভাঁজে জাল রুপি ঢুকিয়ে দেয়।
The post ঢাকায় ভারতীয় জাল নোটের কারখানায় অভিযান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wHzphA
via IFTTT
Comments
Post a Comment