প্রগতির পথে! ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

ঢাকাঃ  আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে এবার স্বনির্ভর হওয়ার জন্যে যুগান্তকারী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি জানিয়েছেন,২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আর সেজন্যে সরকারি আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা সবাই দিনরাত কাজ করে চলেছে বলে জানান হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই এহেন মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু আগামীদিনে দেশ ও দেশের মানুষ স্বাবলম্বী হলে বিদ্যুৎ খাতে ভর্তুকির সুযোগ থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে। সাশ্রয়ী খরচে বিদ্যুৎ আমদানি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

এসময়, দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবদান রাখায় ৪৭ ব্যক্তি ও ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

The post প্রগতির পথে! ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NXCqS8
via IFTTT

Comments