রোহিঙ্গা ইস্যুতে মানবিক হাসিনার জন্মদিনেই আন্তর্জাতিক সম্মান
রাষ্ট্রসংঘ: জন্মদিনের আগেই পেয়েছিলেন আন্তর্জাতিক আস্থা৷ তাঁর নেতৃত্বেই ফের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দেখতে চাইছে বিশ্ব রাজনীতি৷ আর জন্মদিনেই পেলেন দুটি সম্মান৷ রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক আচরণ ও লক্ষ লক্ষ মানুষকে নিরাপদে আশ্রয় দেওয়ার কারণে শেখ হাসিনাকে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘২০১৮ স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ পুরস্কার দেওয়া হল৷
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা৷ ৭২ বছরের হাসিনা আওয়ামী লীগের সুপ্রিমো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী৷
রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিয়ে মার্কিন মুলুকে রয়েছেন হাসিনা৷ সেখানেই আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দূত উইলিয়াম লুসি সুইংয়ের হাত থেকে শেখ হাসিনা এই পুরষ্কার গ্রহণ করেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ছাড়াও নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু আসুফু , টিউনিশিয়ার প্রেসিডেন্ট এর নাম বেজি কায়েদ এসেবিস ও গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এই পুরস্কার পেয়েছেন।
পরে শেখ হাসিনা জানিয়েছেন, আমি এই পুরস্কারটি আমার দেশের জনগণকে উৎসর্গ করতে চাই যারা ১১ লক্ষ অসহায় মানুষের জন্য নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে মায়ানমারের সঙ্গে রাষ্ট্রসংঘের চুক্তি অবিলম্বে কার্যকরী করতে তাগিদ দিয়েছেন। তিনি বলেন, যেহেতু রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছে মায়ানমারে, তাই এর সমাধানও হতে হবে সেই দেশেই৷
বাংলাদেশ ও মায়ানমার প্রতিবেশী রাষ্ট্র৷ গত বছর মায়ানমারের রাখাই প্রদেশে বসবাসকারী লক্ষাধিকে রোহিঙ্গার উপর সেদেশের সেনার হামলা চালায়৷ যদিও মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা জঙ্গিরা সেনার উপর হামলা চালিয়েছি৷ সেটা রুখতে অভিযান চলেছে৷ এরপরেই অভিযোগ উঠতে শুরু করে শান্তি ফেরাতে গণহত্যা চালাচ্ছে মায়ানমার সেনা৷ লক্ষ লক্ষ রোহিঙ্গা রাখাইন প্রদেশ ছেড়ে বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশ করেছেন৷ সেখানেই তাদের জন্য শরণার্থী শিবির খোলা হয়েছে৷
The post রোহিঙ্গা ইস্যুতে মানবিক হাসিনার জন্মদিনেই আন্তর্জাতিক সম্মান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OnVZXC
via IFTTT
Comments
Post a Comment