তেলের দাম বাড়লেও চাঙ্গা শেয়ার বাজার
মুম্বই: তেলের বারাবারি মূলবৃদ্ধির মাঝেই চাঙ্গা শেয়ার বাজার৷ সপ্তাহের প্রথমে বাজার খুলতেই শেয়ার সূচক বাড়ল ১২৯.৩৬ পয়েন্ট৷ দিনের শুরুতে সেনসেক্স ঠেকল ৩৮,৭৭৪.৪৩পয়েন্টে৷ নিফটি ১১,৭০৬.৩০ পয়েন্ট৷
আইটি-র শেয়ারে লাভজনক কেনাবেচা হওয়ায় তেজি সূচক৷ মোট ৩০টি শেয়ার চাঙ্গা হওয়ায় শেয়ার সূচক উর্ধ্বমুখী৷ এর মধ্যে বেশিরভাগ শেয়ার উইপ্রো,টাটা মোটরস,পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, সান ফার্মার৷ পাশপাশি, ঘাটতি মিটিয়ে টাকার দরও কিছুটা বেড়েছে৷ ২৩ পয়সা বেড়ে ডলারের নিরিখে টাকার দর ৭০.৭৭টাকা৷ জিডিপি-র হার বৃদ্ধির ফলে টাকার দরের রেকর্ড পতন কিছুটা হোলেও মেরামতির পথে৷ গত ২ বছরের তুলনায় চলতি বছরে জিডিপি হার ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ শেয়ার সূচকে এখনও বাঁধা হয়ে দাঁড়িয়েছে এশিয়ান স্টক৷ আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধও শেয়ার বাজারে প্রভাব ফেলছে৷
পড়ুন:ক্রমশ বাড়ছে তেলের দাম! মোদীর মন্ত্রী জানেন কি বলছেন?
প্রতিদিন একটু একটু করে যে ভাবে তেলের দাম বাড়ছে তাতে দেশের অর্থনীতি বড়সড় প্রশ্নের মুখে৷ সোমবার তেলের দর সবচেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে৷ প্রতি লিটারে পেট্রোলের দাম ৩০ পয়সা ও ডিজেলের দাম ৩৯ পয়সা বেড়েছে৷ নজির এই মূল্যবৃদ্ধির সার্বিক চিত্রটা হল-
শহর পেট্রোল ডিজেল
কলকাতা ৮২.০৬টাকা ৭১.১৫টাকা
মুম্বই ৮৬.৫৬ টাকা ৭৫.৫৪ টাকা
দিল্লি ৭৯.১৫ টাকা ৭১.১৫টাকা
চেন্নাই ৮২.২৪টাকা ৭৪.০০টাকা
প্রতিদিন ২০ থেকে ৩০ বা কখনও ১০ থেকে ১৫ পয়সা করে তেলের মূল্য বৃদ্ধি চোখে তেমনভাবে না পড়লেও, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বেশ কিছু আশঙ্কা দানা বাঁধছে৷ প্রথম আশঙ্কা- পরিবহণে মূল্য বৃদ্ধি, তার জেরে বাজার দরেও অগ্নিমূল্য৷ দ্বিতীয় আশঙ্কা-সুদ কমার সম্ভাবনা থাকছে, তৃতীয় আশঙ্কা-বাণিজ্য ও রাজকোষে মারাত্মক ঘাটতি৷ ডলার ও অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধিকেই এক্ষেত্রে দায়ী করছে কেন্দ্র৷ তবে, এসবের মাঝেই বার বার প্রশ্নের মুখে পড়ছে দেশের অর্থনীতি৷
The post তেলের দাম বাড়লেও চাঙ্গা শেয়ার বাজার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PtMyCA
via IFTTT
Comments
Post a Comment