কোনটায় আধার, কোনটায় নয়: দেখে নিন সেই তালিকা

নয়াদিল্লি: আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা জরুরি নয়।
এক নজরে দেখে নেব কোথায় আধার লিঙ্ক করা বাধ্যতামূলক:

কীসে আধার সংযুক্তিকরন বাধ্যতামূলক:

১.প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক।
২.আয়কর রিটার্নের ক্ষেত্রে আবশ্যক আধার কার্ড।
৩.সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ক্ষেত্রে ভর্তুকি পাওয়ার সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতামূলক।

কীসে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়:

১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জরুরি নয় আধার। সেকশন ৫৭ ধারায় আধার এক্টের অধীনে এতদিন বেসরকারি সংস্থা গুলি আপনার ব্যক্তিগত তথ্য জানতে পারতো। সুপ্রিম কোর্ট এতে নিশেধজ্ঞা জারি করল।
২.সিম কার্ড বা অনলাইন শপিং-এর জন্য জরুরি নয় আধার। বেসরকারি সংস্থায় কোনও কাজের ক্ষেত্রে আধারের প্রয়োজন নেই।
৩.স্কুলে ভর্তির ক্ষেত্রে আধারের প্রয়োজন নেই।
৪.সিবিএসি, নিট কিংবা ইউজিসি-র পরীক্ষার ক্ষেত্রেও আধার জরুরি নয়।

সুপ্রিম কোর্টের এই রায়ে ভোটের আগে কার্যত বড়সড় ধাক্কা খেল মোদী সরকার। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই রায় দেওয়া হয়েছে।

এর পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারপতি সিক্রি জানিয়েছেন, কোনও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমেই আধার যুক্ত করতে না চাইলে থাকবে ‘এক্সিট’ অপশন।শীর্ষ আদালত আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড পাবে না।

কেন্দ্রীয় সরকার যাতে আধারের ডেটা নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে বিচারপতি আরও বলেন, আধার কার্ড দেশের প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

The post কোনটায় আধার, কোনটায় নয়: দেখে নিন সেই তালিকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NFd2oh
via IFTTT

Comments