কংগ্রেস ভাঙানোয় বাংলার দেখানো পথেই হাঁটছে অন্ধ্র
হায়দরাবাদ: মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে দল বদল করলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। চিত্রটা পশ্চিমবঙ্গে খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে গত কয়েক বছরে। এবার সেই একই ছবি দেখা গেল দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে।
বৃহস্পতিবার ওই রাজ্যের শাসকদল তেলেগু দেশম পার্টি(টিডিপি)তে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কন্দ্রু মুরালি মোহন। তাকে সাদরে দলে সামিল করছেন টিডিপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
আরও পড়ুন- আগামী চারদিন বাতিল থাকছে এই ১৫৮টি লোকাল ট্রেন
অন্ধ্রপ্রদেশের ২০০৯ সালের বিধানসভা নির্বাচনে রাজম কেন্দ্র থেকে জিতেছিলেন মুরালি মোহন। কংগ্রেস সরকারের মেডিক্যাল এবং স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। ২০১৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখরের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি।
দল বদলের বিষয়ে মুরালি মোহন জানিয়েছেন যে অন্ধ্রপ্রদেশের অনেক জায়গার অবস্থা খুব খারাপ হয়েছে কংগ্রেসের কারণে। সাধারণ মানুষ কংগ্রেসের প্রতি আস্থা হারাচ্ছেন। সেই কারণেই তিনি কংগ্রেসের হাত ছেড়েছেন বলে জানিয়েছেন মুরালি মোহন। কিন্তু টিডিপিতে যোগ দিলেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “ঘাটতি নিয়েও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অনেক কাজ করছেন। সাধারণ মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছেন।”

এই কংগ্রেস নেতাকে ভাঙিয়ে আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নাইডু এবং ওই রাজ্যের শক্তি মন্ত্রী কিমিদি কালা ভেঙ্কাটা। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও রয়েছে রয়েছে লোকসভা নির্বাচন। এই দলবদল কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন- ৪৮ ঘন্টার মধ্যেই মৃত সৌমেনের বিমার টাকা দিল LIC
কংগ্রেস ছেড়ে অন্য দলে নাম লেখানো নতুন কিছু নয়। ২০১১ সালের পর থেকে এই চিত্রটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস বিধায়কদের দলের পক্ষ থেকে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হয়েছিল যাতে তাঁরা দলবদল না করতে পারেন। কিন্তু বাস্তবে অন্য ছবি দেখা গিয়েছে। দলবদল করে সকলেই নাম লেখান রাজ্যের শাসকলদলে। সকলের উদ্দেশ্যই এক। মুখ্যমন্ত্রীর উন্নয়নে নিজেকে সামিল করা। সেই ছবি এবার দেখা গেল অন্ধ্রপ্রদেশে। এর থেকেই বোঝা যায়, ‘আজ বাংলা যা ভাবে, ভারত ভাবে তা আগামীকাল।’
The post কংগ্রেস ভাঙানোয় বাংলার দেখানো পথেই হাঁটছে অন্ধ্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Cuk6ij
via IFTTT
Comments
Post a Comment