বেহাল রাস্তায় আসে না অ্যম্বুলেন্স, কাঁধে চড়াই হাসপাতালে গর্ভবতীরা

হায়দরাবাদ: ডিজিটাল হচ্ছে ভারত। প্রযুক্তির সাহায্যে যুক্ত হচ্ছেন মানুষ। কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে নতুন ভারতের বিজ্ঞাপনের জন্য। এরই মাঝে প্রকাশ্যে এল ডিজিটাল ভারতের করুণ ছবি।

গর্ভবতী মহিলাকে কাঁধে ঝুলিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁর পরিজনেরা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কাছে বিজয়নগরম জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। একই সঙ্গে প্রশ্নের মুখে মোদী সরকারের আচ্ছে দিনের দাবি।

আরও পড়ুন- জেএমবি জঙ্গি ও পুলিশের গুলির লড়াইয়ে খতম মুক্তমনা বাচ্চুর খুনি

বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত সেই হাসপাতাল। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণেই এই ধরনের প্রবল প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কাছে ঝুলেই চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় ওই গর্ভবতী মহিলাকে। তাও আবার প্রসব যন্ত্রণা নিয়ে।

ঘটনাটি চলতি মাসের চার তারিখের। ওই দিন প্রসব যন্ত্রণা ওঠে হায়দরবাদের বিজয়নগরম জেলার মাসাকা গ্রামের বাসিন্দা ওই গর্ভবতী মহিলার। অনেকক্ষণ অপেক্ষা করেও পাওয়া যায়নি কোনও অ্যাম্বুলেন্স। অন্য কোনও যানও মেলেনি। পরিস্থিতি বেগতিক হতে থাকায় আর ঝুঁকি নেয়নি তাঁর পরিজনেরা। ওই মহিলাকে কাঁধে ঝুলিয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যান তাঁরা।

আরও পড়ুন- এক মাসের মধ্যেই ভারতের হাতে আসবে চাবাহার বন্দর

এভাবেই অতিক্রম করেছিলেন চার কিলোমিটার। এই দীর্ঘ যাত্রাপথেও কোনও যানবাহনের দেখা মেলেনি। কারণ সম্পূর্ণ রাস্তাটিই ছিল জঙ্গলে পূর্ণ। জঙ্গলের মধ্যে গাড়ি তো কল্পনারও অতীত। বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ওই জঙ্গলের মধ্যেই প্রসব করেন ওই মহিলা। সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী মা এবং শিশু সুস্থ আছেন।

এর আগে গত মাসের ২৯ তারিখে এমনই একটি ঘটনা ঘটেছিল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেক্ষেত্রেও ঘটনাস্থল ছিল হায়দরাবাদের বিজয়নগরম জেলায়। প্রসব যন্ত্রণা ওঠা গর্ভবতি মহিলাকে নিয়ে ১২ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর পরিজনেরা। অবিলম্বে রাস্তা নির্মাণের দাবিতে সরব হয়েছেন এই দুর্গত পরিবারগুলো।

The post বেহাল রাস্তায় আসে না অ্যম্বুলেন্স, কাঁধে চড়াই হাসপাতালে গর্ভবতীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oMHhL3
via IFTTT

Comments