আজই সরকারের শেষ দিন কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে রবিবার৷ এরপরেই একাদশ জাতীয় সংসদের তোড়জোর শুরু হয়ে যাবে৷ রবিবার অধিবেশন থেকেই নির্বাচনকালীন সরকারের বিষয়ে কী বলবেন প্রধানমন্ত্রী তার দিকেই লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল৷

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন বসছে৷ অধ্যক্ষ ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে এই অধিবেশন। এর আগে সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী নেতা রওশন এরশাদসহ অন্য সদস্যরা এতে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের অধীনেই নির্বাচন করা সম্ভব নয় বলে আগেই সরব হয়েছে অন্যতম বিরোধী দল বিএনপি৷ তাদের দাবি, দলীয় নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল বন্দি করা হয়েছে৷ নেত্রী মুক্তি না পেলে এই নির্বাচন বয়কট করা হতে পারে৷

২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। ডিসেম্বরের শেষদিকে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। সেই হিসেবে জরুরি কোনও প্রয়োজন না পড়লে এই অধিবেশনই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

The post আজই সরকারের শেষ দিন কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N0owCz
via IFTTT

Comments