মাঝেরহাট ব্রিজ কাণ্ড: সকাল থেকে তীব্র যানজট, যাত্রী হয়রানি

স্টাফ রিপোর্টার, কলকাতা: গতকাল সন্ধেবেলাতেই ঘটে গিয়েছে সেই মর্মান্তিক দুর্ঘটনা৷ রাতভোর উদ্ধারকার্যে সেনা-পুলিশ, স্থানীয়রা৷ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের এই ভাবে পড়ে যাওয়ায় কার্যত যোগাযোগ ব্যবস্থাও ভালোরকম ব্যহত হয়েছে৷

সকাল থেকেই অফিসযাত্রীরা ভোগান্তির শিকার৷ তারওপর সেই স্থান দিয়ে বহু স্কুলবাসের যাতায়াত৷ শিক্ষকদিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুলে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে৷ কিন্তু স্কুলে পৌঁছনোর আগেই যে যানজটে কঁচিকাঁচাদের দুর্ভোগের শিকার হতে হবে তা বলাই বাহুল্য৷

যানজট এড়াতে রুটেরও বদল করা হয়েছে৷ পরিবহণ ব্যবস্থায় বাড়তি জোর দেওয়া হয়েছে৷ প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও৷ বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যহত৷ শিয়ালদহ থেকে নিউ আলিপুর ট্রেন চলছে৷ অন্যদিকে, বেহালা থেকে বিভিন্ন রুটের যাত্রাপথ বদল করা হয়েছে৷ সকাল ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷

এই পরিস্থিতিতে মাথায় হাত বেহালা, সরশুনা সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। কোন পথে যাতায়াত করবেন এখন সেটাই বড় প্রশ্ন৷ দুর্ঘটনার পর কলকাতা পুলিশের তরফ থেকে যান চলাচলের একটি পথ নির্দেশিকা প্রকাশ করা হয়৷ পথ নির্দেশিকা নিম্নরূপ:

বেহালাগামী বাস ও অন্যান্য যান হেস্টিংসের দিক থেকে ডায়মণ্ডহারবার যেতে গেলে খিদিরপুর ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে৷
হাইড রোড, ব্রেসব্রিজ রোড, তারাতলা দিকে৷
ডায়মণ্ড হারবার রোডের উত্তরগামী সব যান তারাতলা ক্রসিং থেকে নিয়ন্ত্রণ করা হবে৷
শহর থেকে বেহালাগামী যান আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে স্ট্যানডেল রোড, ডায়মণ্ডহারবার রোড, গার্ডেনরিচ ফ্লাইওভারের দিকে৷
বজবজ থেকে শহরমুখি যান আসবে জিনজিরা বাজার হয়ে৷ এরপর ব্যবহার করা যাবে তারাতলা, ব্রুকলিন ও গার্ডেনরিচ ফ্লাইওভার৷
তারাতলা, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টলিগঞ্জ সার্কুলার রোড, প্রিন্স আনওয়া শাহ রোড, আলিপুর রোড, এনএসসি বোস রোড, ডায়মণ্ডহারবার রোড দিয়ে বুধবার কোনও পণ্যবাহী যান চলাচল করবে না৷
বেহালাগামী রুটে ট্রাম পরিষেবাও বন্ধ থাকবে৷
আপাতত পুলিশের এই নির্দেশিকা অনুশারেই চলবে যানবাহন৷

The post মাঝেরহাট ব্রিজ কাণ্ড: সকাল থেকে তীব্র যানজট, যাত্রী হয়রানি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MNXBtx
via IFTTT

Comments