চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা
চেন্নাই: চলে গেলেন জনপ্রিয় তামিল কৌতুকাভিনেতা কোবাই সেনথিল৷ বার্ধক্যজনিত কারণে রবিবার ভোরে কোয়েম্বাটোরের ভারাবল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪৷

ওরু কাই ওসাই, ইধু নম্মা আলু, আরারো আরিরারো, এন রথাথিন রাথামে, আভলারা পোলিশ ১০০, তামিজ পদম, অভই শানমুগি, পড়য়াপ্পা, গোয়া প্রভ়তি ছবিতে তাঁর অনবদ্য অভিনয় তাঁর স্থান চিরকালের জন্য করে দিয়েছে ভক্তমহলে৷

সেনথিলের মৃত্যুতে তাঁর ঘনিষ্ঠজন থেকে ভক্তকুলে শোকের ছায়া৷ শোকস্তব্ধ বিনোদন জগতও৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই৷

The post চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CF6Oj6
via IFTTT
Comments
Post a Comment