ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভুত

ওয়াশিংটন: ফের ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত বিমল প্যাটেল৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেজারি ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন ইন্দো-আমেরিকান বিমল প্যাটেল৷

জানা গিয়েছে, অর্থমন্ত্রকে ট্রেজারির অ্যাসিট্যান্ট সেক্রেটারির পদে জর্জিয়া থেকে মনোনীত হয়েছেন মিঃ প্যাটেল৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদে যোগ দেওয়ার আগে মিঃ প্যাটেল ওয়াশিংটন ডিসির Financial Advisory and Regulation practice-র প্রধান ছিলেন৷

প্যাটেল স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও ছিলেন৷ এই বিশ্ববিদ্যালয় থেকেই বিএ ডিগ্রী অর্জন করেন তিনি৷ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমপিপি এবং জর্জটাউন ইউনিভার্সিটি ল’ সেন্টার থেকে জেডি নিয়ে পড়াশোনা তাঁর৷

পড়ুন: চাকরি ছেড়ে আজ বিলিয়নিয়ার এই ভারতীয় বংশোদ্ভুত

এর আগে ওবামার শাসনকালেও,  বেশ কিছু ভারতীয় প্রশাসনের শীর্ষে বসেছিলেন৷ মাস্টার কার্ডের সিইও অজয় বাঙ্গাকে অ্যাডভাইসরি কমিটি ফর ট্রেড পলিসি অ্যান্ড নেগোশিয়েশন বা বাণিজ্য নীতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছিলেন ওবামা৷

ওবামা প্রশাসনের সময় বিভিন্ন শীর্ষ পদে ২৪ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভুত মার্কিনী কার্যভার সামলেছেন৷ ১৯৯৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত সিটিগ্রুপের সঙ্গে যুক্ত থেকেছেন৷ শুধু তাই নয়, সিটিগ্রুপের সিইও পদের দায়িত্বও সামলেছেন ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত৷ এছাড়াও ১৯৮১ থেকে ১৯৯৪ পর্যন্ত তিনি নেসলে ইণ্ডিয়ার সেলস ও মার্কেটিং বিভাগের গুরুদায়িত্ব অত্যন্ত সততার সঙ্গে সামলেছেন৷

The post ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভুত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QtcRu0
via IFTTT

Comments