মৃত ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িক

দিঘা: আবহাওয়ার খামখেয়ালিপনায় শুক্রবার সকালে রোদ উঁকি মেরেছে দিঘার সৈকতে৷ উচ্ছ্বসিত পর্যটকরা৷ উপরি পাওনা ডলফিনের সঙ্গে সেলফি তোলার সুযোগ৷ যদিও একটাই আফশোস ডলফিনটি মৃত৷ ডলফিনকে ঘিরে দিঘায় মাতোয়ারা পর্যটকরা।

শুক্রবার সকালে নিউ দিঘার যাত্রানালার কাছে একটি বিরাট আকৃতির ডলফিন পড়ে থাকতে দেখা যায়৷ ডলফিনটি প্রায় সাত ফুট লম্বা কম করে৷ ওজনও ১০০ কেজির বেশি৷ খবর ছড়াতেই ভিড় জমান পর্যটকরা৷ হলই বা মৃত৷ তবু সেলফি তোলার সে কী হিড়িক!

রাতের বাসে দিঘায় এসেছেন চন্দননগরের এক পরিবার৷ দিঘায় নেমেই যে এমন চমক পাবেন ভাবতেও পারেননি৷ বাড়ির খুদে সদস্যর মুখে হাসি যেন আর ধরছে না৷ দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, সকালে যাত্রানালার কাছে মৃত ডলফিনটির খবর পাওয়া যায়। মৃত ওই ডলফিনটিকে উদ্ধারের জন্য বনদফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে৷

The post মৃত ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oMRoQ7
via IFTTT

Comments