হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা

স্টাফ রিপোর্টার, হলদিয়া: প্রতিদ্বন্দ্বী ছিলেন অনেকে৷ কিন্তু ভাগ্যে শিকে ছিঁড়ল সুব্রত হাজরার৷ তৃণমূলের দলীয় বৈঠকের পর হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নাম ঘোষণা করা হল সুব্রত হাজরার৷ সহ সভাপতির পদ পাচ্ছেন সেখ সইফুল ইসলাম৷

হলদিয়া পঞ্চায়েত সমিতির মোট আসন ১২ টি। সবকটিতেই জয়লাভ করে শাসক দলের প্রার্থীরা। তারপরই শুরু হয় জল্পনা৷ কে হবেন পঞ্চায়েত সমিতির সভাপতি৷ এরপর শনিবার বৈঠকে বসেন দলের জেলা কোর কমিটির সদস্যরা৷ সেখানেই সর্ব সম্মতিক্রমে হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির নাম মনোনিত হয়৷

গত পাঁচ বছর হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতির পদে ছিলেন খুকুমণি সাউ৷ সহ সভাপতি ছিলেন চন্দন সামন্ত। দলীয় টিকিট না পাওয়ায় তারা এইবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এদিনের বৈঠকে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল, স্থানীয় তৃণমূল নেতা মানস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন সুব্রত হাজরা৷

The post হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xzQN98
via IFTTT

Comments