নতুন করে জ্বালানীর মূল্যবৃদ্ধি
নয়াদিল্লি: বৃহস্পতিবারের সকাল শুরু তেলের মূল্যবৃদ্ধি দিয়ে৷ ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ল৷ প্রধান শহরগুলিতে তেলের মূল্যবৃদ্ধির চিত্রটা হল-
নয়াদিল্লি- ২০ পয়সা বেড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯.৫১ টাকা, ২১ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭১.৫৫ টাকা
মুম্বই- ১৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম ৮৬.৯১ টাকা, ২২ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭৫.৯৬ টাকা
কলকাতা- ১৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম ৮২.২১ টাকা, ২১ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭৪.৪০ টাকা
চেন্নাই- ২১ পয়সা বেড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২.৬২ টাকা, ২২ পয়সা বেড়ে ডিজেলেপ দাম ৭৫,৬১টাকা
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁতে পারার ভয়ানক সম্ভাবনা থাকছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা৷ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেশ প্রধান জ্বালানী মূল্য বৃদ্ধিকে সাময়িক ঘটনা বললেও, তিনি নিজেই স্বীকার করেছেন ডলারের নিরিখে টাকা দাম পড়ে যাওয়া, তেলের আমদানিতে ঘাটতি মূল্যূবৃদ্ধির অন্যতম কারণ৷ মন্ত্রীর ব্যক্ত করা ২টি সমস্যাই আপাতত স্থায়ী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ সেক্ষেত্রে, তেলের মূল্যবৃদ্ধির শেষ কোথায় তা বলা এখনও কঠিন৷
The post নতুন করে জ্বালানীর মূল্যবৃদ্ধি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wLNZoe
via IFTTT
Comments
Post a Comment