ন’মাস ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রিন্সিপ্যালের বিরুদ্ধে
পাটনা: সিবিএসসি টপারকে গণধর্ষণের পর এবার স্কুল চত্বরে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এল। ঘটনাস্থল পাটনার ফুলওয়ারি শরিফের একটি স্কুল। কাঠগড়ায় স্কুলের প্রিন্সিপাল এবং এক কর্মী। টানা ৯ মাস ধরে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়। এর জেরে অন্তঃসত্বা হয়ে পড়ে ছাত্রীটি। দিনের পর দিন স্কুল চত্বরেই ধর্ষণ করা হয় ছাত্রীটিকে। ঘটনার ভয়াবহতার এখানেই শেষ নয় এই নৃশংসতার ভিডিও করে স্কুলের এক কর্মী ছাত্রীটিকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে। পুলিশ সেই কর্মীকে হেফাজতে নিয়েছে।
ঘটনাটি সামনে আসে যখন একদিন স্কুল থেকে ফেরার পর ছাত্রীটি বমি করতে শুরু করে। পরিবারের লোকেরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ছাত্রীর মেডিকেল টেস্টের পর চিকিৎসকেরা জানান সে দু’মাসের অন্তঃসত্বা। এরপরই নিজের সাথে ঘটে চলা অত্যাচারের কথা মা-বাবা’কে জানায় সে। ছাত্রীটির মা-বাবা থানায় অভিযোগ জানান। পটনার পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন,’ধর্ষণের ঘটনা ঘটেছে তা প্রমানিত, আমরা তদন্ত শুরু করেছি’।
মঙ্গলবার ছাত্রীটিকে আবার মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। স্কুলের প্রিন্সিপাল এবং কর্মীর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
The post ন’মাস ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রিন্সিপ্যালের বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NsjyhW
via IFTTT
Comments
Post a Comment