দেবের ফোনের গোপন তথ্য ফাঁস
স্টাফ রিপোর্টার, কলকাতা : কনট্যাক্ট লিস্ট থেকে মেসেজ বক্স, এমনকি দেবের ওয়াটসঅ্যাপও এখন জনসমক্ষে৷ অভিনেতা দেবের পার্সোনাল ফোনের সমস্ত ডিটেল ফাঁস হল৷ আর সেটাই করল ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’৷ কেবল দেবের ফোনের নয়, পূজা, কৌশানি, অর্ণ, রোজা৷ ‘হইচই আনলিমিটেড’র গোটা কাস্টের ফোনের গোপন তথ্য ফাঁস করল৷ পুরোটাই অবশ্য মজার ছলে৷ ‘ওয়াটস অন দ্য ফোন’ সেগমেন্ট এবার টলিউডে শুরু করলেন দেব৷

সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়৷ দেব সহ ‘হইচই আনলিমিটেড’র অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ফোনের স্নিক পিক পেল ফ্যানেরা৷ প্রসঙ্গত, ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’র এই নতুন ছবি৷ রম-কমের ভরপুর এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে৷ দেবের এই পোস্টের পর উত্তেজনা আরও কয়েক ধাপ বেড়ে গিয়েছে৷ একের পর এক নেটিজেনরা দ্রুতগতিতে শেয়ার করে চলেছেন সেই পোস্টার৷ দেব-ভক্তরা তো পুজোর সেই দিনটা বুক করে ফেলেছেন ‘হইচই আনলিমিটেড’র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য৷
চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব চেয়ে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। আসলে বিজনের দু’বউ। কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়।

অন্যদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ এক গুন্ডা৷ সে প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।
সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়। আগাগোড়া মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’। তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও।
The post দেবের ফোনের গোপন তথ্য ফাঁস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NHMsa8
via IFTTT
Comments
Post a Comment