স্কুল টাইমে ‘হিরোপান্তি’, পুলিশের জালে পাঁচ কিশোর

হলদিয়া: স্কুল টাইমে ছাত্রীদের স্কুলের সামনে দাঁড়িয়ে কটূক্তি৷ কুরুচিকর কথা৷ পুলিশকে আগেই জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ৷ শুক্রবার স্কুলের সামনে থেকেই পাঁচজনকে আটক করল পুলিশ৷ মহিষাদলের ঘটনা৷ স্থানীয় সিনেমা মোড় এলাকায় রয়েছে মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়, মহিষাদল রাজ হাইস্কুল ও মহিষাদল রাজ কলেজ৷

আরও পড়ুন: রাজনৈতিক মতভেদের জন্য গ্রেফতার করা হয়নি ভারভারা রাওদের: সুপ্রিম কোর্ট

প্রতিদিন স্কুল টাইমে হাজার হাজার ছাত্র, ছাত্রী যাতায়াত করে এই পথে৷ অভিযোগ, স্কুল টাইমে রাস্তার ধারে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ছাত্রীদের কুরুচিকর কথাবার্তা বলত একদল ছেলে৷ স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে অভিযোগও জানায়৷ তারই ভিত্তিতে শুক্রবার সকালে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে পাঁচ রোমিওকে আটক করে থানায় নিয়ে যায়৷ আটক পাঁচ রোমিওর বয়স ১৫’র মধ্যে৷

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেশকিছুদিন ধরেই স্কুল টাইমে বেশকিছু অল্প বয়সী ছেলে ঘুরে বেড়ায়৷ ছাত্রীদের কুরুচিকর কথাবার্তা বলে৷ আমরা কয়েকবার প্রতিবাদ জানিয়েছিলাম৷ মহিষাদল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের কাছেও অভিযোগ এসেছিল৷ স্কুল টাইমে ছাত্রীদের কুরুচিকর কথাবার্তা বলে অশান্তি সৃষ্টি করছিল।

খবর পেয়ে আমরা কিছু সাদা পোশাকের পুলিশ ও সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখি৷ স্কুল টাইমে পাঁচজন যুবক স্কুলের সামনে দাদাগিরি দেখাচ্ছিল। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শুধু মহিষাদল নয়, শিল্পশহর হলদিয়াতেও এমন অভিযোগ উঠছে৷ কিছুদিন আগেই একইভাবে অভিযান চালিয়ে বেশ কিছু রোমিওকে গ্রেফতারও করে পুলিশ৷ এবার মহিষাদলেও একই ঘটনা চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের৷

আরও পড়ুন: ফর্মে ফিরতে ধোনিকে পরামর্শ গাভাসকরের

The post স্কুল টাইমে ‘হিরোপান্তি’, পুলিশের জালে পাঁচ কিশোর appeared first on Kolakata24x7a | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolakata24x7a | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IlCU2J
via IFTTT

Comments