যুগাবতার শ্রীরামকৃষ্ণ ও মোদীকে একই আসনে রাখলেন বিজেপি নেতা
সৌমেন শীল ও শেখর দুবে, কলকাতা: মোদীও নাকি রামকৃষ্ণের মতো যুগাবতার! অন্তত তাই মনে করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ আবারও এও মনে করেন, বিজেপি-তে পরিশ্রম করলে দ্রুত ফল পাওয়া যায়৷
সদ্য দলের ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলের সদস্য হয়েছেন জয়। ২০০৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে দলের একজিকিউটিভ কাউন্সিলের মিটিং যোগ দিতে শুক্রবার দমদম এয়ারপোর্ট থেকে দিল্লি উড়ে যান জয়। এয়ারপোর্ট Kolkata24x7-কে জয় বলেন, “যে বাংলার স্বপ্ন মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন, যা তিনি আদৌ গড়তে পারেননি নজরুল-রবীন্দ্রনাথের সেই বাংলা গড়ার লক্ষ্য নিয়েই আমরা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নামব।”
অভিনয় থেকে বাংলার রাজনীতিতে পা রেখেছেন জয়। রাজ্যে বিজেপির হয়ে নির্বাচনও লড়েছেন। প্রথমবার একজিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যাচ্ছেন, কী বলবেন এটা নিয়ে? জয় বলেন, “দেখুন আমি নরেন্দ্র মোদীকে শ্রীরামকৃষ্ণ ভেবে দেশ সেবা করতে এসেছি। যতদিন বাঁচবো, ওর আদর্শ নিয়ে দেশের মানুষের পাশে থাকব। আমি এসি ঘরে বসতে আসিনি। তাই প্রথম দিন থেকেই বিজেপির হয়ে মানুষের পাশে রয়েছি।”
তবে বিজেপিতে নিজের অবস্থান নিয়ে কিছুটা দুঃখও প্রকাশ করেন অভিনেতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা এই নেতা। জয়ের কথায়, “দেখুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হওয়ার আগে থেকেই আমি বিজেপিতে রয়েছি। সেক্ষেত্রে মাঝে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল যখন দেখেছিলাম আমার অনেকে সহকর্মী এগিয়েছে কিন্তু আমি এগোতে পারিনি। কিন্তু আজ প্রমাণিত বিজেপিতে থেকে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।”
জয় আরও বলেন, “আজ যে বাংলার ভয়ঙ্কর পরিস্থিতি। বোমা ফেটে, ব্রিজ ভেঙে মানুষ মরছে সেই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে হবে। মোদিজীর নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার গড়েই তা সম্ভব। আমি সে উদ্দেশ্য নিয়েই পরিশ্রম করে যাচ্ছি।” ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির রণনীতি কী হবে? এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপির একজিকিউটিভ কাউন্সিলে সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
The post যুগাবতার শ্রীরামকৃষ্ণ ও মোদীকে একই আসনে রাখলেন বিজেপি নেতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NZqqQg
via IFTTT
Comments
Post a Comment