সমাবর্তন না হওয়ার দায় প্রেসিডেন্সি কর্তৃপক্ষের ঘাড়েই চাপাল পড়ুয়ারা
স্টাফ রিপোর্টার,কলকাতা: প্রেসিডেন্সি কলেজের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি৷ বিক্ষোভরত পড়ুয়ারা সোমবার বিকালে প্রেস বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেয়, কলেজ প্রাঙ্গনে সমাবর্তন না হওয়ার দায় সম্পূর্ণভাবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের৷ এর সঙ্গে আন্দোলনের কোনও যোগ নেই৷ পাশাপাশি প্রথা ভেঙে নজিরবিহীনভাবে যে প্রেসিডেন্সির সমাবর্তন অনুষ্ঠান নন্দনে করা হল তার নিন্দায় সরব হয় পড়ুয়াদের একটা বড় অংশ৷ প্রশ্ন তোলে, ক্যাম্পাস খোলা থাকা সত্ত্বেও কেন সমাবর্তন বাইরে করতে হচ্ছে?
মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও অডিটোরিয়ামে ষষ্ঠ সমাবর্তনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ অভিযোগ, ছাত্রদের বিক্ষোভের কারণে সেটি সম্ভব না হওয়ায় প্রথা ভেঙে প্রথমবার কলেজের বাইরে সমাবর্তন আয়োজন করতে হয় কর্তৃপক্ষকে৷ সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করে মেইন গেট সহ অন্যান্য গেট বন্ধ করে দেয়৷ উপাচার্য অনুরাধা লোহিয়া, রেজিস্টার দেবজ্যোতি কোনার্ক সহ অন্য আধিকারিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি৷ গেট বন্ধ করার সাফাই হিসাবে তারা জানায়, ৫ সেপ্টেম্বরের মধ্যে হোস্টেল ফিরিয়ে না দিলে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল৷ সেই মতো সোমবার গেট বন্ধ করে রাখা হয়৷
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেচ্ছাচারের অভিযোগে সরব হয় পড়ুয়ারা৷ জানিয়েছে, তারা কোনওভাবেই সমাবর্তনের বিরুদ্ধে নয়৷ পড়ুয়াদের দাবি, এই নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল৷ কিন্তু ডিন, রেজিস্টার ও উপাচার্য তাদের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেয়৷ এরপরই প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয়, সমাবর্তনে অংশগ্রহনকারী সমস্ত ব্যক্তির জন্য মেন গেট সর্বদা খোলা রয়েছে। আন্দোলনের সাথে সমাবর্তনের কোন যোগ নেই। কর্তৃপক্ষের নাটকবাজির দায় কর্তৃপক্ষেরই। বোঝাই যাচ্ছে সমাবর্তনের আগের দিনই প্রেস বিবৃতিতে পড়ুয়ারা যে বক্তব্য তুলে ধরেছেন তাতে সমাবর্তন নিয়ে কোনও জটিলতার দায় তারা নিজেদের কাঁধে নিতে নারাজ৷
The post সমাবর্তন না হওয়ার দায় প্রেসিডেন্সি কর্তৃপক্ষের ঘাড়েই চাপাল পড়ুয়ারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oWrIjZ
via IFTTT
Comments
Post a Comment