মঙ্গলে শপথ, সভাধিপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে

স্টাফ রিপোর্টার, বর্ধমান: মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের মসনদে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ তবে সভাধিপতি কে হবে তা এখনও প্রকাশ্যে বলেনি শাসক দল৷ তবে জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে৷

পূর্ব বর্ধমানের সভাধিপতির আসন মহিলা সংরক্ষিত হওয়ায় ওই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে জেলার রাজনীতিতে৷ বিদায়ী সভাধিপতি দেবু টুড়ু এবার জেলা পরিষদের সহ সভাধিপতির দায়িত্বে৷ তবে সভাধিপতি পদের জন্য ঘোরাফেরা করছে গার্গী নাহা ও বিদায়ী বোর্ডের সহকারী সভাধিপতি শম্পা ধাড়ার নাম৷

আরও পড়ুন: পেট্রলের দাম একশো ছুঁই ছুঁই, মাথায় হাত দেশবাসীর

তৃণমূলের অন্দরের একাংশ মনে করছে যে সমস্ত নাম ঘোরাফেরা করছে তার বাইরে তৃতীয় কোনো ব্যক্তিও ওই পদে বসতে পারেন। তবে কৌতুহলের অবসান হবে মঙ্গলবার সকালে৷

জেলাপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা কালেক্টরেট অফিস চত্বরে৷ শপথ নেবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৫৮জন নির্বাচিত সদস্য৷ অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সহ আরও দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী।

 

জোর কদমে চলছে প্রস্তুতির কাজ৷ নতুন রঙের পোঁচ পড়েছে সভাধিপতি ও সহ সভাধিপতির ঘরে৷ চলছে আসবাবপত্র বদলের কাজ৷ শপথের পরেই জেলার উন্নয়নের লক্ষ্যে জোর কদমে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিদায়ী সবাধিপতি দেবু টুডু৷ তবে এত কিছুর মাঝেও সভাধিপতি কে হবেন তা নিয়েই তুঙ্গে জল্পনা৷

The post মঙ্গলে শপথ, সভাধিপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xMhuH1
via IFTTT

Comments