প্রাক্তনকে শরীরি সম্পর্কের ইঙ্গিত দিয়েই ছুরি বের করল সায়রা
নয়ডা: দুটো প্রেম, শারীরিক সম্পর্কে আর সব শেষে একটা খুন। নয়ডার মার্ডার কেস যেন সিনেমার প্লট। যার নায়িকাই ভিলেন। দুই প্রেমিকের টানাপোড়েনে একজনকে গলা কেটে খুন করল ২২ বছরে সায়রা।
গল্পটা শুরু বছর চারেক আগে। একটি ট্রেনে একসঙ্গে যাত্রা করছিলেন দুই বন্ধু রহিম ও ইসরাফিল। উল্টোদিকের বার্থে বসে সায়রা। সদ্য ২০-তে পা দিয়েছে দুই বন্ধু। সুন্দরী সায়রার প্রেমে পড়ে যান দু’জনেই। দিল্লি-কাটিহার ট্রেনে সেদিনই লেখা হয়েছিল নিয়তি।
কাটিহারে বাড়ি রহিম ও ইসরাফিলের। সায়রা মুজফফরপুরের মেয়ে। তার দৃষ্টি আকর্ষণ করতে ঝগড়া শুরু হয় দুই বন্ধুর। শেষমেশ জিতে যায় ইসরাফিল। দ্বারকায় কাজ করত সায়রা। আর নয়ডার ইসরাফিল। ফলে সম্পর্ক তৈরি হয় সহজেই।
কিন্তু এতসবের পরেও ইসরাফিল বিয়ে করে নেয় অন্য মেয়েকে। কিন্তু সায়রার প্রতি টান কমেনি। অন্যদিকে, ইসরাফিলের বিয়ের কথা শুনেই সায়রার জীবনে ফিরে আসে রহিম। ইসরাফিলের জীবন থেকে সরে যেতে চায় সায়রা। ক্রমশ তিক্ত হয় সম্পর্ক। তাকে যৌন সম্পর্ক বজায় রাখার জন্য চাপ দিতে থাকে ইসরাফিল। এই পরিস্থিতিতে কী করবে বুঝতে পারে না রহিম আর সায়রা। সেখানেই শুরু হয় খুনের ছক।
গত ৩১ অগস্ট ফোন করে রহিমকে ডেকে পাঠায় সায়রা। কাটিহার থেকে আনন্দ বিহার ছুটে যায় রহিম। গ্রিন পার্ক মেট্রো স্টেশনে তাদের দেখা হয়। সায়রাকে একটা ছুরি কিনতে বলে রহিম, সঙ্গে একটা ধারাল ব্লেড। সেসব কিনে ইসরাফিলকে ফোন করে ডাকে সায়রা। পেশায় অটোচালক ইসরাফিল ওইদিন রাতেই দেখা করতে যায় নয়ডায়। রাত আটটা নাগাদ তাদের দেখা হয়। অটোতে উঠে বসে সায়রা। অন্ধকার গলিতে ঢুকে অটো থামায় ইসরাফিল। দূরের ভাড়া করা আর একটি অটোতে বসে রহিম। শরীরি সম্পর্কের ইঙ্গিত দিয়ে ইসরাফিলকে কাছে টেনে নেয় সায়রা। ওড়না দিয়ে চোখ বেঁধে দেয় ইসরাফিলের। এরপরই লুকিয়ে রাখা ছুরি বের করে গলা কেটে দেয় ইসরাফিলের। এরমধ্যেই এসে পৌঁছয় রহিম। ক্ষতবিক্ষত করে দেয় ইসরাফিলের দেহ। এরপর ইসরাফিলের মৃতদেহ ফেলে তারই অটো নিয়ে পালায় দু’জনে।
দ্বারকায় কাজে যোগ দেয় সায়রা। আর প্লেনে চেপে পাটনা চলে যায় রহিম। পরের দিন উদ্ধার হয় ইসরাফিলের দেহ। তারপরই পুলিশ তদন্ত শুরু করে। ইসরাফিলের মোবাইল লোকেশন চিহ্নিত করতে শুরু করে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর রহিমকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের আর একটি টিম দ্বারকা থেকে সায়রাকে গ্রেফতার করে। ইসরাফিলের স্ত্রী’র সন্দেহের উপর ভিত্তি করেই খুনের কিনারা করে পুলিশ।
The post প্রাক্তনকে শরীরি সম্পর্কের ইঙ্গিত দিয়েই ছুরি বের করল সায়রা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oUoPjK
via IFTTT
Comments
Post a Comment