বপুতে বাড়ছে বারাকপুর-বারাসত রোড
বারাকপুর: জেলাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারাকপুর-বারাসত রোডটি৷ উত্তর ২৪ পরগনায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বারাকপুর ও বারাসতের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সুগম করেছে৷ সেই যোগাযোগকে আরও উন্নত করতে এগিয়ে এল রাজ্য সরকার৷ পূর্তদফতর ৫২ কোটি টাকা ব্যয়ে সংস্কার করতে চলেছে এই সড়কপথ৷ খুব শীঘ্রই শুরু হবে কাজ৷
বহুদিনের পুরনো এই সড়কে ক্রমেই বেড়ে চলেছে যানবাহনের চাপ৷ নাগরিক স্বচ্ছন্দ্য বাড়াতে তাই রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ বারাকপুর পুরসভা উদ্যোগ নিয়ে বিষয়টি পূর্তদফতরকে জানায়৷ এরপরই সিদ্ধান্ত হয় বারাকপুর-বারাসত রোডের সংস্কার করা হবে৷
আরও পড়ুন: ডেঙ্গুর হাত থেকে বাঁচতে ট্রাই করুন এই ঘরোয়া টোটকা
বারাকপুর-কল্যানী হাইওয়ে, বারাকপুর ফ্লাই ওভার, সোদপুর থেকে ব্যারাকপুরগামী হাইওয়ে এসে মিলেছে এই বারাকপুর-বারাসাত রোডের ওয়ারলেস মোড়ে৷ বোঝাই যাচ্ছে এই সড়কের গুরুত্ব কতটা৷ এত গাড়ি চলাচলের কারণে এই রাস্তার উপর চাপ বাড়ছে৷ বাড়ছে যানজটও৷ তাই ৫২ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সড়ক সংস্কারে৷
ইতিমধ্যে টেন্ডারও হয়ে গিয়েছে৷ দ্রুতই বারাকপুর-বারাসাত রোড চওড়া করার কাজ শুরু হবে৷ বৃহস্পতিবার পূর্তদফতরের প্রতিনিধিরা, বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত এই রাস্তা সংস্কারের বিষয়টি দেখে যান৷
বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, রাজ্যের পূর্তদফতর ৫২ কোটি টাকা বরাদ্দ করেছে এই রাস্তা সংস্কারের জন্য৷ সিদ্ধান্ত হয়েছে বারাকপুর-বারাসত রোড চওড়া হয়ে দু’বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে৷ সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ছ’ মাসের মধ্যে এই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে৷ এই রাস্তা চওড়া হলে বারাকপুর-বারাসত রোডের যোগাযোগ ব্যবস্থার খোলনলচেটাই বদলে যাবে, আশাবাদী সকলে৷
আরও পড়ুন: গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড
The post বপুতে বাড়ছে বারাকপুর-বারাসত রোড appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QtSHjp
via IFTTT
Comments
Post a Comment