ছেলেদের জন্য জাতীয় পুরুষ কমিশন চালুর প্রস্তাব বিজেপি সাংসদের

নয়াদিল্লি: বর্তমানে সমাজ অনেক বদলে গিয়েছে। নিত্যদিন মহিলাদের হাতে নিগ্রহের শিকার হতে হচ্ছে পুরুষদের। মহিলাদের অধিকারের দাবি থাকলে পুরুষদেরও তা থাকা উচিত।

এই দাবি থেকেই দেশে পুরুষদের জন্য আলাদা কমিশন গঠনের দাবি করলেন বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভর। এবং এই কমিশন হতে হবে জাতীয় মহিলা কমিশনের আদলেই। এমনই দাবি গেরুয়া সাংসদের।

আরও পড়ুন- নির্বাচনে জয়: সৌরভের লর্ডস স্টাইলেই সেলিব্রেশন বিজেপি প্রার্থীর

দেশে মহিলাদের উপরে নানাবিধ অত্যাচারের খবর আসে। প্রায় সব প্রান্তেই ঘটে এই নির্যাতনের ঘটনা। মহিলাদের নিরাপত্তা এবং দাবিদাওয়া নিয়ে সংবিধানে রয়েছে একগুচ্ছ আইন। বিভিন্ন রাজ্যে রয়েছে পৃথক মন্ত্রক। জাতীয় স্তরে রয়েছে মহিলা কমিশন।

আরও পড়ুন- তৃণমূল নেতাদের মেরে ফোন করবেন, নির্দেশ অমিত শাহের

পুরুষদের ক্ষেত্রে এই ধরনের সুবিধা নেই। সেই কারণে পুরুষকুলকে ব্রাত্য মনে করেন সাংসদ হরিনারায়ণ রাজভর। তিনি বলেছেন, “পুরুষদের নিরাপত্তার জন্য পৃথক জাতীয় পুরুষ কমিশন থাকা উচিত।” তিনি আরও বলেছেন, “নিত্যদিন বাড়িতে স্ত্রীর কাছে পুরুষদের নির্যাতনের শিকার হতে হয়। কিন্তু এর বিচারের কোনও ব্যবস্থা নেই।” উভয়পক্ষকেই সমান গুরুত্ব দিয়ে দেখার প্রস্তাব দিয়েছেন এই বিজেপি সাংসদ।

আরও পড়ুন- শামসুদ্দিনের হাতে খুন পার্থ চক্রবর্তী, এখন বুদ্ধিজীবীরা কোথায়?

৬৮ বছরের এই সাংসদ উত্তর প্রদেশের ঘোসি লোকসভা কেন্দ্রের সাংসদ। বিজেপিতে আসার আগে তিনি বহুজন সমাজবাদী পার্টিতে ছিলেন। মায়াবতীর হাতির পীঠে চড়েই তিনি প্রথম সাংসদ হয়েছিলেন। ৬৮ বছরের এই সাংসদ গত মাসে পুরুষদের অধিকার নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন। সরকারের পক্ষ থেকে পুরুষ আয়োগ নামের পৃথক বিল আনার কথাও বলেছিলেন।

The post ছেলেদের জন্য জাতীয় পুরুষ কমিশন চালুর প্রস্তাব বিজেপি সাংসদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PyXVtf
via IFTTT

Comments