বামেদের দাবিতেই আন্দোলনে নামল বিজেপি

চুঁচুড়া: শ্রমিকদের প্রতি মাসে ন্যুনতম ১৮ হাজার টাকা বেতন দিতে হবে। এই দাবিতে আন্দোলনে নামল ভারতীয় জনতা পার্টি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই একই দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল সিপিএম।

হুগলী জেলার ত্রিবেনী এলাকায় একটি জুট মিলের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে বসেছে বিজেপি। আন্দোলনকারিদের দাবি ন্যুনতম ১৮ হাজার করতে হবে শ্রনিকদের মাসিক বেতন। এই দাবিতে বুধবার থেকে জুট মিলের সামনে অনশনে বসেছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন- কংগ্রেস ভাঙানোয় বাংলার দেখানো পথেই হাঁটছে অন্ধ্র

ত্রিবেনীর শিবপুর বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচার জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের। শ্রমিক স্বার্থে রয়েছে একগুচ্ছ দাবি। সেই দাবি আদায়ের উদ্দেশ্যেই আন্দোলনে বসেছেন পদ্ম নেতৃত্ব। রয়েছেন হুগলী জেলা তফশিলি মোর্চার সাধারণ সম্পাদক বিষ্ণূ চৌধুরী, স্থানীয় বিজেপি নেত্রী বৈশাখী মণ্ডল, প্রাক্তন জেলা সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্ব।

সুরেশ সাউ জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে ওই জুট মিলে চার হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। আর যাতে কোনও কর্মীকে ছাঁটাই করা না হয় সেই কারণেই শুরু হয়েছে আন্দোলন। সুরেশবাবুর কথায়, “চায়না যন্ত্র এনে চার হাজার কর্মী ছাঁটাই করেছে মালিক কর্তৃপক্ষ। এই ছাঁটাই শ্রমিকদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমাদের আশংকা রয়েছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “যে সকল কর্মীরা নিয়মিত কাজ করে চলেছেন তাদের ন্যুনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে। অন্যথায় আমরা আরও বড় আন্দোলনের পথে হাঁটব।”

আরও পড়ুন- শিলিগুড়িতে ভেঙে পড়ল সেতু

মাসিক ১৮ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছিল বামেরা। এই দাবিতে সর্বভারতীয় স্তরেও আন্দোলন করে লাল ঝান্ডা। শত্রু বামেদের সঙ্গে আন্দোলনে মিলে গেল বিজেপি? এই বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেছেন, “বামেরা এতদিন ক্ষমতায় ছিল, তাহলে কেন এমন কোনও বিল করেনি? আমরা মানুষের স্বার্থে আন্দোলন করছি।”

The post বামেদের দাবিতেই আন্দোলনে নামল বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wOnnmM
via IFTTT

Comments